২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সঙ্গে রাজশাহী এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী এসোসিয়েশনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা ফুল দিয়ে কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এসোসিয়েশনের নির্বাহী সদস্য মো. লিয়াকত আলী, আকবারুল হাসান মিল্লাত ও ড. গোলাম মাওলা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার এসোসিয়েশনের ঐতিহ্য, জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও সাংস্কৃতিক ভূমিকা তুলে ধরে বলেন,“রাজশাহী এসোসিয়েশন ঐতিহ্যের ধারক—কিন্তু আমাদের লক্ষ্য শুধু অতীতের গৌরব নয়, রাজশাহীর উন্নয়নকে সামনে এগিয়ে নেওয়া। রাজশাহী এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৮৭২ সালের ২১ জুলাই অলকার মোড়ে।

আরও পড়ুনঃ   নতুন জায়গায় বাড়ির অনুরোধ ঋতুপর্ণার, এখনো হয়নি রেজিস্ট্রি

প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন দিঘাপতিয়ার রাজা প্রমথনাথ রায়বাহাদুর এবং প্রথম সেক্রেটারি ছিলেন রাজকুমার সরকার ঐতিহাসিক স্যার যদুনাথ সরকারের বাবা। প্রতিষ্ঠানটি রাজশাহীর টাউন হল স্থাপন, বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠায় সহযোগিতা, বসন্তকুমার কৃষি ইনস্টিটিউট গঠন ও শহরের বিশুদ্ধ পানি সরবরাহে অগ্রণী ভূমিকা রেখেছে। সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রেও এটি ছিল এক সমৃদ্ধ কেন্দ্র। ১৮৯২ সালে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার ‘শিক্ষার হেরফের’ প্রবন্ধ পাঠ করেন এবং ১৯২৮ সালে নজরুল ইসলাম বক্তৃতা প্রদান করেন।”

সৌজন্য সাক্ষাৎ শেষে এসোসিয়েশনের নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে বিভাগীয় প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. তসিকুল ইসলাম রাজা বলেন,“নবনিযুক্ত বিভাগীয় কমিশনার মহোদয়কে আমরা অভ্যর্থনা জানিয়েছি এ প্রত্যাশা নিয়ে যে, রাজশাহীর শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য ও নগর উন্নয়ন কার্যক্রমে আমরা একসঙ্গে কাজ করতে পারব। এসোসিয়েশন সবসময় জনস্বার্থে প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করতে প্রস্তুত। নতুন কমিশনারের প্রশাসনিক অভিজ্ঞতা ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গি রাজশাহীর উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।”

আরও পড়ুনঃ   ২০৩৫ সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানির পরীক্ষামূলক ব্যবহার হবে

জানা গেছে, গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ড. আ. ন. ম. বজলুর রশীদ রাজশাহী বিভাগের ১৪৩তম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এর আগে পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮তম বিসিএস ব্যাচের এ কর্মকর্তা ২০১২ সালে রাজশাহী জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবেও দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসন থেকে কেন্দ্রীয় নীতিনির্ধারণ-সবক্ষেত্রেই তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

১০

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১১

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৫

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৬

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১৭

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৮

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৯

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

২০

Design & Developed by: BD IT HOST