৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক : মাস খানেক পরই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এই মেগা টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ শুরু হচ্ছে আজ থেকে।

শুক্রবার ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

এই সিরিজ বড় প্রভাব রাখতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দলে। বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ দল ঘোষণা করলেও, বাংলাদেশ এই সিরিজের পারফরম্যান্স দেখে দল চূড়ান্ত করবে। ঘরের মাঠের এই সিরিজের দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। পারভেজ হোসেন ইমন-তানজিদ তামিমদের সামনে প্রমাণের সুযোগ থাকছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৬ দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন

সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিমকে। অভিষেকের অপেক্ষায় থাকা তামিম আজই পেতে পারেন তার টি-টোয়েন্টি ক্যাপ। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও বড় দায়িত্ব থাকবে তার কাঁধে।

চারে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন এই হার্ডহিটার ব্যাটার। পাঁচে মোটামুটি জায়গা নিশ্চিত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। তার সঙ্গে মিডল অর্ডারে থাকবেন জাকের আলি। উইকেট সামলানোর দায়িত্বও পালন করবেন জাকের।

একাদশে দেখা যেতে পারে দুই স্পিনার। অনেকটাই জায়গা নিশ্চিত রিশাদ হোসেনের। লেগ স্পিনের সঙ্গে বড় শট খেলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে। পাশপাশি একাদশে সুযোগ মিলতে পারে শেখ মেহেদির। ডানহাতি এই অফ স্পিনার দলের প্রয়োজনে ব্যাটিংটাও করতে পারেন।

আরও পড়ুনঃ   জিপিএ-৫ ও পাসের হারে এগিয়ে মেয়েরা

দুই স্পিনারের সঙ্গে বোলিং ইউনিটে থাকতে পারে ৩ পেসার। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুজনই এই মুহূর্তে অটো চয়েজ। এই দুই প্রিমিয়াম পেসারের সঙ্গে সুযোগ মিলতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনের। লম্বা সময় পর জাতীয় দলের স্কোয়াডে ফিরেছেন সাইফউদ্দিন। বিশ্বকাপের আগে এই সিরিজে তাকে বাজিয়ে দেখতে চাইবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১০

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১১

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১২

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৩

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৪

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৫

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৬

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৭

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৮

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৯

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST