১৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে আমন কাটা মাড়াই শুরু, আমণের বাম্পার ফলনের সম্ভাবনা

মোঃ মমিনুল ইসলাম মুন : রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের কৃষিনির্ভর তানোর উপজেলা জুড়ে এবারের আমণ মৌসুমে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলার সর্বত্র এখন শোভা পাচ্ছে পাকা ধানের সোনালি আভা। মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম জুড়ে দোল খাচ্ছে কৃষকের হাজারো স্বপ্নের শীষ। অনেক স্থানে ধান কাটা-মাড়াই ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়েছে।

কৃষকরা জানান, শুরুতে বৃষ্টির অভাব ও সারের সিন্ডিকেটের কারণে চাষাবাদে বেশ ভোগান্তিতে পড়তে হয়। তবে রোপণের পরপরই অনুকূল আবহাওয়া ও সময়োপযোগী বৃষ্টিপাত হওয়ায় রোগ-বালাইয়ের আক্রমণ তুলনামূলক কম দেখা গেছে। এতে কৃষকদের মনে নতুন আশা জেগেছে। যদিও ধানের বাজারমূল্য কম হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন। ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কৃষকরা।

আরও পড়ুনঃ   ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে তানোর উপজেলায় আমণের লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার ৬৩৫ হেক্টর। এর মধ্যে হাইব্রিড জাত ২৮ হেক্টর, উফশী ২৩ হাজার ১১৭ হেক্টর এবং স্থানীয় জাতের চাষ হয়েছে ৫৫০ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ২৯৮ মেট্রিক টন চাল। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

উপজেলার স্বর্ণপদক প্রাপ্ত স্বশিক্ষিত কৃষি বিজ্ঞানী নুর মোহাম্মদ বলেন, রোপণের শুরুতে কৃষকদের বৃষ্টির পানি নিয়ে দুর্ভোগে পড়তে হয়েছিল। তবে রোপণের পর আবহাওয়ার সহায়তায় রোগ-বালাই কম হওয়ায় মোট ফলন বেশ ভালো হবে বলে আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ জানান, রোপণের সময় কিছুটা বৃষ্টি না থাকায় দেরি হলেও পরে প্রচুর উপকারী বৃষ্টি হয়েছে। মাঠে রোগ-বালাই প্রায় নেই বললেই চলে। যেসব জমিতে সমস্যা দেখা গেছে, সেখানে তাৎক্ষণিক পরামর্শ প্রদান এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। হেক্টরপ্রতি ৮ দশমিক ৫০ মেট্রিক টন ফলনের লক্ষ্য ধরা হলেও এটি আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।

আরও পড়ুনঃ   বাঘায় গলায় ফাঁস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্নহত্যা

তিনি আরও জানান, উপজেলায় আমণের চাহিদা প্রায় ৩০৫ মেট্রিক টন, ফলে উদ্বৃত্ত থাকবে প্রায় ৫৬ হাজার ৬৭৫ মেট্রিক টন চাল। সরকারি সুবিধা হিসেবে বিভিন্ন ইউনিয়নে বীজ ও সার সরবরাহ করা হয়েছে, যা লক্ষ্যমাত্রা অর্জনে বড় ভূমিকা রেখেছে।

কৃষকদের আশা শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে এবার তানোরে আমণের বাম্পার ফলন হবে। ইতোমধ্যেই কাটা-মাড়াই পুরোদমে শুরু হওয়ায় কৃষি প্রান্তরে উৎসবের আমেজ বইছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১১

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে শহীদ জিয়া স্মৃতি পরিষদ ও পাঠাগারের উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১৪

মান্দায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

১৫

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

১৬

সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য জব্দ

১৭

অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুত টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ

১৮

মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST