১৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজশাহী ওয়াসার কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহী ওয়াসার অস্থায়ী (মাস্টাররোল) কর্মচারীরা স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে নগরীর উপশহর এলাকায় ওয়াসা ভবনের সামনে ওয়াসা কর্মচারী ইউনিয়নের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজশাহী ওয়াসায় কর্মচারিরা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন। কেউ এক দশক, কেউবা ১৫ থেকে ২০ বছর ধরে মাস্টাররোলে কাজ করলেও এখনো তাদের চাকরি স্থায়ী করা হয়নি। অথচ হাইকোর্টের রায়ে বলা হয়েছে, সমপর্যায়ের সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে দৈনিকভিত্তিক কাজ করা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ করতে হবে।

আরও পড়ুনঃ   দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন

বক্তারা অভিযোগ করেন, অস্থায়ী কর্মচারীরা ওয়াসার পানি সরবরাহ, লাইনের জরুরি মেরামত, ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের প্রতি প্রতিষ্ঠানটির ‘উদাসীনতা’ দিন দিন বাড়ছে।

বক্তারা বলেন, ‘এত বছর কাজ করার পরও যদি চাকরি স্থায়ী না হয়, তাহলে ভবিষ্যতে আমরা কোথায় দাঁড়াব? পরিবারের ভরণ-পোষণ, চিকিৎসা, সন্তানদের পড়াশোনা- সবকিছু চালাতে হিমশিম খেতে হচ্ছে।’

আরও পড়ুনঃ   সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। বক্তব্য দেন- যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১০

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১২

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৩

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৪

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৫

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৬

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৭

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৮

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

২০

Design & Developed by: BD IT HOST