১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে ৭৮ রানে অলআউট করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : রাইজিং স্টার এশিয়া কাপে হংকংকে উড়িয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। এবার আফগানিস্তানের ব্যাটাররাও পাত্তা পেলেন না বাংলাদেশি বোলারদের সামনে। রিপন মন্ডল-রকিবুল হাসানদের সামনে দাঁড়াতেই পারেনি আফগানরা। সবমিলিয়ে ৭৮ রান করে অল আউট হয়েছে আফগানিস্তান।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৭৮ রানে আফগানিস্তান ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন রকিবুল ও রিপন।

আরও পড়ুনঃ   ঈদুল আজহা : ট্রেনের ১ জুনের টিকিট বিক্রি আজ

ইনিংসের শুরু থেকেই বেশ ধুঁকেছে আফগানিস্তান। তৃতীয় বলেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন রিপন। ৩ বলে ৪ রান করা ইমরানকে ফেরান তিনি। নিজের পরের ওভারে ফিরে আরো দুই উইকেট শিকার করেছেন এই পেসার। এবার তার শিকার সেদিকুল্লাহ অটল ও নুরুল ইসলাম।

১৬ রানে ৩ উইকেট হারানো আফগানিস্তান আর ঘুরে দাঁড়াতে পারেনি। মিডল অর্ডারে দারউইস রাসুলি ও ইজাজ আহমেদ উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। উল্টো তাদের ধীরগতির ইনিংস দলকে ভুগিয়েছে। ২৮ বলে ২৭ রান করেছেন রাসুলি। আর ইজাজের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ১২ রান।

আরও পড়ুনঃ   মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

শেষ দিকে কায়েস আহমেদ ১২ রান করেছেন। এই তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

বাংলাদেশের হয়ে ৭ রানে ৩ উইকেট নিয়েছেন রকিবুল। আর রিপন ১০ রানে পেয়েছেন ৩ উইকেট। এ ছাড়া ২টি উইকেট পেয়েছেন এসএম মেহেরাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST