১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এআই দিয়ে গ্রেপ্তারের ভিডিও তৈরি করে প্রবাসীর স্ত্রীর থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক

বাগমারা প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হাতে হ্যান্ডকাফ পরানো অবস্থায় কান্নার একটি ভিডিও পাঠিয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ স্বপ্না খাতুন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রাজশাহী জেলার বাগমারা উপজেলার চানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রবাসী হাফিজুর রহমান সৌদি আরবে কাজ করেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার (১৬ নভেম্বর) সকালে ইমো অ্যাপে হাফিজুরের নম্বর থেকে স্বপ্নার কাছে ভিডিও কল আসে। কল রিসিভ করতেই স্বপ্নাকে একটি ভিডিও দেখানো হয়। ভিডিওতে দেখা যায় হাফিজুরের হাতে হ্যান্ডকাফ, তিনি গ্রেপ্তার অবস্থায় কান্নাকাটি করছেন।

এক পর্যায়ে কলদাতারা স্বপ্নাকে জানায়, তার স্বামীকে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে ছাড়াতে ৫৫ হাজার টাকা লাগবে। এখনই টাকা না পাঠালে হাফিজুরকে কারাগারে পাঠানো হবে। এরপর স্বপ্নাকে একটি মোবাইল ব্যাংকিং নম্বর দেওয়া হয়।

আরও পড়ুনঃ   প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের সিআইসি গ্রেপ্তার

স্বপ্না দুই দফায় ওই নম্বরে ৫৫ হাজার টাকা পাঠান। দুপুরে নম্বরে যোগাযোগ করতে গেলে তা বন্ধ পান। এতে সন্দেহ হলে তিনি স্বামীর প্রকৃত নম্বরে কল দেন এবং সবকিছু জানান। তখন হাফিজুর ধারণা দেন কেউ তার ইমো নম্বর হ্যাক করে প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছে।

স্বপ্না খাতুন জানান, হাফিজুর ইমো অ্যাপ ব্যবহার করেন এবং নিয়মিত তার সঙ্গে কথা হয়। শনিবার (১৫ নভেম্বর) ওই নম্বর থেকেই কথা হয়েছিল। তাই সহজেই বিশ্বাস করেছিলেন। তাকে যে ভিডিওটি দেখানো হয়েছে, তা প্রথমে তার স্বামীরই মনে হয়েছে। হাফিজুর পরিবারকে জানিয়েছেন হ্যাকাররা বাংলাদেশ থেকেই এ কাজ করেছে। তিনি সৌদি আরবে সুস্থ ও নিরাপদ আছেন।

আরও পড়ুনঃ   পরীক্ষা মূল্যায়ন পদ্ধতি ডিজিটালাইজেশন ও নৈপুণ্য প্লাটফর্মে ইন্টিগ্রেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, সম্ভবত এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি তৈরি করে গৃহবধূকে দেখানো হয়েছে এবং প্রতারক টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এর আগে চলতি বছরের ২০ আগস্ট নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক প্রবাসীর ইমো আইডি হ্যাক করে এআই-সাজানো ভিডিও দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকার বেশি হাতিয়ে নেয় প্রতারক চক্র। ভুক্তভোগী বিউটি আক্তার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

১০

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

১১

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১৩

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৮

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৯

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST