১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শীতের আগমন, গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড়

হুমায়ুন কবীর, রাজশাহী : অগ্রহায়ণ মাসের শুরু থেকেই রাজশাহীতে কমছে তাপমাত্রা। ফলে শীত অনুভূত হচ্ছে। শীতের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যার কারনে গরম কাপড়ের দোকানে দেখা যাচ্ছে ক্রেতাদের ভিড়।

রোববার সকাল থেকেই নগরীর ফুটপাত ও অস্থায়ী ভ্রাম্যমাণ কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি দেখা যায়। নগরীর আদালত চত্বরে ফুটপাতে দেখা গেছে পুরাতন গরম কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড়। তবে বিক্রেতারা বলছে বিক্রির চেয়ে দেখছে বেশি, শীত আরেকটু বাড়লে বিক্রি বাড়বে। তবে ক্রেতাদের অভিযোগ বিক্রেতারা তুলনামূলক বেশি দাম চাচ্ছে কাপড়ের।

এছাড়াও নগরীর বিভিন্ন দোকানগুলোতে বাহারি রঙ ও ডিজাইনের শীতের পোশাক দেখা যাচ্ছে। থরে থরে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন সাইজ ও মানের জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, হুডি, মেগি হাতা জ্যাকেট, মোটা কাপড়ের টি-শার্ট, মাফলার, কানটুপিসহ হরেক রকমের শীতবস্ত্র।

আরও পড়ুনঃ   সহিংসতায় নিহত ৩৩ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

তবে ফুটপাতগুলোতে হুডি, সোয়েটার, জ্যাকেট মোটা কাপড়ের টি-শার্ট বেশি বিক্রি হচ্ছে। রোববার বিকেলে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, শিরোইল, মনিচত্বর এলাকার দোকানগুলোতে শীতের কাপড় কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিক্রেতারা বলছেন, এখন আস্তে আস্তে শীত বেশি পড়বে। তাই অনেকেই শীতের কাপড় আগেই কিনে নিচ্ছেন।

শীতের কাপড় কিনতে আসা রিমা আক্তার বলেন, শীত বাড়েছে। বাড়িতে দু’জন শিশু একজন বৃদ্ধা রয়েছেন। শীতে তাদের বাড়তি যত্ন নিতে হয়। তাই আগে থেকে প্রস্তুতি হিসেবে শীতের কাপড় কিনতে এসেছি। তবে বিক্রেতারা দাম বেশি বলছেন।

আরও পড়ুনঃ   চট্টগ্রামের বাউন্ডারি নিয়ে যা বললেন তামিম

অপর ক্রেতা মোস্তাফিজুর বলেন, গত বছরের মতো দাম বললে বিক্রেতারা কাপড় দিচ্ছে না। তারা আরও বেশি দাম চাচ্ছেন। গতকাল এসেছিলাম, কিন্তু দাম মোটামুটি কম ছিল। অথচ আজ তারা বেশি দাম বলছে।

বিক্রেতারা বলেন, শুক্রবার থেকে শীতের কাপড় বিক্রি বেড়েছে। দোকানগুলোতে তুলনামূলক ক্রেতা বেশি আসছেন। তাদের কাছে বেশি বিক্রি হয়েছে জ্যাকেট ও হুডি। তাদের দাবি, এখন থেকে বেশি শীত পড়তে শুরু করবে তাই তাদের বিক্রিও ভালো হবে।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য মতে, বৃষ্টিপাতের পরে রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা বাড়লেও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কমায় বেড়েছে শীত।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST