১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নবান্নে রাঙা পিঠার সুবাসে মুখর রাবি, কৃষি অনুষদে উৎসবের রঙ

রাবি প্রতিনিধি : শীতের হিমেল ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ চত্বরে ছড়িয়ে পড়ে পিঠা-পুলির উষ্ণ গন্ধ। ‘হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ নভেম্বর) প্রাণবন্ত নবান্ন ও ‘পিঠা উৎসব ১৪৩২’এর আয়োজন করে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন সমিতি।

দিনের শুরুতে সকাল ৯টায় ধান কেটে উৎসবের উদ্বোধন করা হয়। নতুন ধান ঘরে তোলার পর নবান্ন উদযাপনের যে চিরায়ত গ্রামীণ ঐতিহ্য, তারই দৃষ্টিনন্দন রূপ ফুটে ওঠে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ চত্বরে। এরপরই শুরু হয় পিঠার রঙিন আয়োজন, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য মানুষের সমাগম ঘটে।

প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পিঠা খাওয়া, নাচ-গান, আনন্দ-উল্লাসে অনুষদ প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে। অনুষদের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরও পড়ুনঃ   ৫৩ জনের নামে গণহত্যার অভিযোগ, অর্ধেকের বেশি সাংবাদিক

এবারের পিঠা উৎসবে শিক্ষার্থীরা তৈরি করে প্রায় দেড় শতাধিক পদের পিঠা। বিভিন্ন স্টলে সাজানো ছিল দুধপুলি, চন্দ্রপুলি, নারকেল পুলি, তেলপিঠা, নকশী পিঠা, দুধচিতই, শামুক পিঠা, জামাই পিঠা, পাটি সাপটা, গোলাপ ফুল, সুজির বড়া, মালাই বিহার, ডাবের পুডিং, রূপালি পিঠা, বুটের বরফি, মোহনভোগ, ডিম সুন্দরী, মাছের পিঠা, গাজরের হালুয়া, খিরপুলি এভাবে দীর্ঘ তালিকা। এত বৈচিত্র্যময় পিঠার সমাহারে একদিনের জন্য কৃষি অনুষদ যেন পরিণত হয়েছিল শীতের গ্রামীণ স্বাদবাজারে।

আরও পড়ুনঃ   বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের কমিটি

মাত্র ১০ টাকা থেকে শুরু হওয়া বিভিন্ন দামের এসব পিঠা কিনতে শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পিঠার স্বাদ যেমন আনন্দ দিয়েছে, তেমনি শিক্ষার্থীদের সৃজনশীল আয়োজন সবাইকে মুগ্ধ করেছে।

বিভাগের সভাপতি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, নবান্ন আমাদের কৃষি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। শিক্ষার্থীদের এমন উৎসাহী অংশগ্রহণ আমাদের আরও অনুপ্রাণিত করে।

এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী জেরিন জেবা বলেন, নবান্ন উৎসব আমাদের বিভাগের এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য। নতুন ধান উঠলে ঘরে পিঠা বানানোর যে সংস্কৃতি, আমরা সেটিই ধরে রাখার চেষ্টা করি। এই উৎসব আমাদের সাংস্কৃতিক শেকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত রাখে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১০

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১১

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১২

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৩

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৪

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৫

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৬

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৭

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৮

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

২০

Design & Developed by: BD IT HOST