১৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইতিহাসের দ্বারপ্রান্তে ইংল্যান্ড, প্রতিপক্ষ কোচ বললেন ‘ডিজগাস্টিং’

অনলাইন ডেস্ক : ইউরোপ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে উঠেছে ইংল্যান্ড। তবে এটি থমাস টুখেলের দলের ফর্ম বোঝাতে যথেষ্ট নয়। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সাত ম্যাচের সবকটিতেই জিতেছে ইংলিশরা। এমনকি কোনো গোল হজম না করেই ২০ বার প্রতিপক্ষের জালে আঘাত করেছে। এমন উড়ন্ত ফর্মে থাকা হ্যারি কেইনের দল আজ (রোববার) রাতে আলবেনিয়ার বিপক্ষে নামবে।

গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে কোনো গোল হজম না করলে এবং আলবেনিয়াকে হারাতে পারলেই ইতিহাস গড়বে ইংল্যান্ড। এখন পর্যন্ত ইউরোপের কোনো দেশের বিশ্বকাপ বাছাইপর্বে (অন্তত ৬ ম্যাচ খেলেছে এমন) শতভাগ জয় এবং গোল হজম না করার রেকর্ড নেই। এর আগে কেবল চারটি ইউরোপীয় দেশ বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে। তবে গোল হজম করেছে তাদের প্রত্যেকেই।

ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড (২১ পয়েন্ট)। সমান ৭ ম্যাচে ৪ জয়, ২ ড্র ও এক হারে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আলবেনিয়া। শীর্ষ দুই দল মুখোমুখি হওয়ার আগে ইংলিশদের ফর্মি নিয়ে মজার ছলে আলবেনিয়া কোচ সিলভিনিয়ো বললেন, ‘বিরক্তিকর (ডিজগাস্টিং)।’ চলমান বাছাইয়ে প্রথম দেখায় আলবেনিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছিল টুখেলের দল। ম্যাচটি হয়েছিল ইংল্যান্ডের মাঠ ওয়েম্বলিতে। এবার আলবেনিয়ার মাঠে ফিরতি ম্যাচ হলেও, সিলভিনিয়ো’র মতে এবার তাদের পরীক্ষা আরও কঠিন হতে পারে।

আরও পড়ুনঃ   ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রদ্রিগেজ

আজ বাংলাদেশ সময় রাত ১১টায় ইংল্যান্ড-আলবেনিয়া পরস্পরের মোকাবিলা করবে। তার আগে আলবেনিয়ান কোচ সিলিভিনিয়ো বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, আমাকে বলতেই হচ্ছে তারা ৬ মাস আগের চেয়ে এখন আরও শক্তিশালী। তাদের সংখ্যাগুলো (টানা জয় ও গোল হজম না করা) বিস্ময়কর। এটি বিরক্তিকর! আমি কীভাবে বুঝাই। তবে আমরা খুশি, আমরা অন্যতম সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি এবং আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে চাই।

ম্যানচেস্টার সিটির সাবেক এই লেফট-ব্যাক বলেন, ‘আমার খেলোয়াড়দের আত্মবিশ্বাস আছে, মাঠে নিজেদের কাজটা করতে ভালোবাসে। আমরা চেষ্টা করব স্কোর করার, ভালো ম্যাচ হবে আশা করি। ৯০ মিনিটের খেলায় যেকোনো কিছু হতে পারে। দারুণ এবং কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে। তাদের কোচ দুর্দান্ত, তিনি যেভাবে খেলা সাজান তা পছন্দ করি। এ ছাড়া তার দলে বিশ্বের সেরা ফুটবলারদের কয়েকজন আছে।’

আরও পড়ুনঃ   নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ : সিইসি

তবে ইতিহাস গড়া নিয়ে ভাবছেন না ইংল্যান্ড কোচ, যেকোনো মূল্যে লাল কার্ড (ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপের শুরুতে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে, সেই বিবেচনায়) এড়ানোর লক্ষ্য ঠিক করেছেন টুখেল, ‘দয়া করে কেউ লাল কার্ড দেখবেন না। এটি গুরুত্বপূর্ণ, যা নিয়ে আমরা দলের অভ্যন্তরে কথা বলব। এই মুহূর্তে আমাদের কোনো ঝুঁকি নেই, তবুও কেউ আগ্রাসী হওয়ার প্রবণতা থাকতে পারে, আমি বলব এমনটা করবেন না। কেবল রেকর্ডের কথা ভেবে বা আলোচনা করে কোনো লাভ নেই। আমরা নিজেদের কাজটাই পুনরায় করতে চাই। এ নিয়ে আমার ফুটবলারদের ওপর বিশ্বাস আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST