১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম এর সাথে পেশাজীবী সংগঠন পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) পুঠিয়া দলিল লেখক সমিতির কার্যালয়ে দুপুর ১২টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলিল লেখক কল্যাণ সমিতির পুঠিয়া উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, তাঁর সুযোগ্য ছেলে ব্যারিস্টার আবু বক্কর সিদ্দিক রাজন। তিনি তার বক্তব্যে বলেন, পুঠিয়া দলিল লেখক সমিতির সাথে আমাদের পরিবার সব সময় জড়িত ছিলো। আগামী ত্রয়োদশ সাংসদ নির্বাচনে আমার পিতা নির্বাচিত হলে তাদের সব ধরনের সহযোগিতা কথা তার বক্তব্যে তুলে ধরেন।

আরও পড়ুনঃ   ইউপি চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান অতঃপর এমপি আব্দুল আজিজ

এছাড়াও তিনি তার পিতার পক্ষে সকলকে আগামীর সংসদ নির্বাচনে ধানে শীষের পক্ষে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি এস এম কয়েশ উদ্দিনের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুঠিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির অন্যতম সদস্য আতাহার আলী শাহ, পুঠিয়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আখতার, পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সাবেক দপ্তর সম্পাদক সাজেদুর রহমান, পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য আফজাল হোসেন।

আরও পড়ুনঃ   সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য আবুল বাসার জুয়েল। আনুষ্ঠানে পুঠিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সদস্য ছাড়াও বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST