১৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘আমি বড় পর্দার অভিনেত্রী, ইউটিউবে ফ্রিতে দেখানো আমার কাজ না’

অনলাইন ডেস্ক : প্রেক্ষাগৃহে মুক্তির আগেই নিজের নতুন সিনেমা ‘রঙ্গনা’-এর কিছু ফুটেজ ইউটিউব ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রযোজনা সংস্থার ওপর তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে তার অভিনয়ে ফেরার খবরে ভক্তরা উচ্ছ্বসিত হলেও এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলে জানিয়েছেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর এই ঘটনায় তার ক্ষোভের কথা তুলে ধরেন। তিনি চলচ্চিত্র জগতে পেশাদারিত্বের অভাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, এখনকার সময়ের চলচ্চিত্র জগতে মানসম্মত সিনেমা নির্মাণ কঠিন হয়ে পড়েছে এবং শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান হারাচ্ছেন।

ফেসবুক পোস্টে শাবনূর লেখেন, ‘আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আমি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমাহলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে, তবে আমি কখনই এতে অংশ নিতাম না।’

আরও পড়ুনঃ   দেবের জন্মদিনের শুভেচ্ছায় রুক্মিণীর বিশেষ আবদার

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ‘রঙ্গনা’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয় এবং ভক্তদের উচ্ছ্বাসে শাবনূরও আশাবাদী ছিলেন। মহরতের পর কিছু অংশের শুটিংও করেন। তবে নানা জটিলতায় কাজটি অসম্পূর্ণ থেকে যায়। শাবনূর জানান, প্রযোজকের সঙ্গে কথা ছিল তিনি দেশে ফিরে ডিসেম্বরে বাকি অংশের শুটিং শেষ করবেন।

কিন্তু তার আগেই অনুমতি ছাড়া ফুটেজ প্রকাশ করায় তিনি হতবাক। পোস্টে লেখেন, ‘আমি কখনোই বলিনি যে ‘রঙ্গনা’ ছবিতে আর কাজ করব না। তাহলে কেন আমার অনুমতি ছাড়াই ছবির অসম্পূর্ণ ক্লিপগুলো ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো? এখন আবার বলা হচ্ছে, পুরনো সব দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিং হবে, যা একদমই গ্রহণযোগ্য নয়।’

আরও পড়ুনঃ   ‘আমি যা অর্জন করেছি তার জন্য কৃতজ্ঞ’

শাবনূর শুরু থেকেই প্রযোজনা সংস্থার অপেশাদার আচরণের কথা উল্লেখ করেন। জানান, কাজ শুরুর আগেই একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করা হয়, যা ব্যাপক সমালোচিত হয়েছিল। এছাড়া শুটিং ইউনিটে অব্যবস্থাপনা এবং বিদেশে শুটিং ও সম্পাদনার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলেন তিনি।

এই ঘটনায় নিজের দীর্ঘদিনের অর্জিত সুনাম ও পেশাগত মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে শাবনূর বলেন, ‘এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্যও এক দুঃখজনক ও হতাশাব্যঞ্জক ঘটনা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST