১৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আকর্ষণীয় হতে গিয়ে বিপাকে, হাসপাতালে অভিনেত্রী

অনলাইন ডেস্ক : ভারতের অন্যতম আলোচিত অভিনেত্রী শার্লিন চোপড়া। প্রায়ই উগ্র পোশাক, বিতর্কিত মন্তব্যের জেরে আলোচনায় এসেছেন তিনি। এবার এই অভিনেত্রী সৌন্দর্যবর্ধনমূলক অস্ত্রোপচারের কারণে সৃষ্ট শারীরিক জটিলতা নিয়ে ভুগছেন বলে জানা গেল।

মূলত, বক্ষস্থলের আকার বৃদ্ধি করার জন্য অস্ত্রোপচার করেছিলেন তিনি; যার ফলে বড় বিপদের মুখে অভিনেত্রী, ছুটছেন হাসপাতালে।

ভারতীয় গণমাধ্যমে খবর, এই অভিনেত্রীর পিঠে, ঘাড়ে ও কাঁধে তীব্র ব্যথা অনুভব করায় তিনি ফের হাসপাতালে ছোটেন, সেখানে গিয়ে অস্ত্রোপচার করে কৃত্রিম ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   অডিশনের নামে হেনস্তার শিকার কলকাতার অভিনেত্রী

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে শার্লিন চোপড়া জানান, গত কয়েক বছর আগে তিনি কৃত্রিম উপায়ে স্তনবৃদ্ধি করেছিলেন। এর ফলে তার শরীরের ঊর্ধাঙ্গের ওজন বেড়ে যায়। এই অতিরিক্ত ওজনের কারণেই সম্প্রতি পিঠ, ঘাড়, বুক ও কাঁধে অসহনীয় ব্যথা শুরু হয়। শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় তিনি চিকিৎসকদের পরামর্শ নেন।

পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেন যে, এই ব্যথার মূল কারণ হলো অতিরিক্ত ভারী স্তন। নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে অভিনেত্রী দ্রুত ‘ইমপ্ল্যান্ট’ অপসারণের সিদ্ধান্ত নেন এবং সম্প্রতি তিনি সেই অস্ত্রোপচার করান।

আরও পড়ুনঃ   কনার গানে নোরার নাচ

শার্লিন আরও জানান যে, স্তন ছাড়া মুখেও তিনি ‘ফিলার’ ব্যবহার করেছিলেন। কিন্তু নিজের আসল রূপ ফিরে পেতে গত বছরের আগস্ট মাসেই মুখের সমস্ত ফিলার সরিয়ে ফেলেন। তিনি বর্তমানে ‘ইমপ্ল্যান্ট’ অপসারণ করে অপেক্ষাকৃত হালকা জীবনযাপন শুরু করেছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST