১৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দিল্লি বিস্ফোরণকাণ্ডের সন্দেহভাজন উমরের বাড়ি গুঁড়িয়ে দিলো ভারত

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক গাড়িবোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন ডাঃ উমর নবী’র কাশ্মিরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে কাশ্মিরের পুলওয়ামায় অবস্থিত বাড়িটি বিস্ফোরকের মাধ্যমে গুঁড়িয়ে দিয়েছে পুলিশ ও নিরাপত্তাবাহিনী।

উমরের বাড়ি ধ্বংসের জন্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা জানিয়েছেন, তদন্তকাজের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হর্য়েছে।

গত ১০ নভেম্বর সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লার একটি মেট্রো স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন ওই গাড়ির চালকসহ ১৩ জন এবং আহত হন কমপক্ষে ৩০ জন। প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণকাণ্ডে ব্যবহৃত হুন্দাই আই ২০ গাড়িটির চালক ছিলেন উমর নবী।

আরও পড়ুনঃ   ইউক্রেনের ‘হত্যা তালিকায়’ ফিফার প্রেসিডেন্ট

আরও জানা গেছে, দিল্লি বিস্ফোরণের তদন্তে মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাথের নামের যে দুই কাশ্মিরি চিকিৎসকের নাম উঠে এসেছে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন উমর। তিনি নিজেও পেশায় চিকিৎসক ছিলেন। ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদ শহরের আল ফালাহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি।

আরও পড়ুনঃ   হারিকেন মেলিসার তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৪৪

নয়াদিল্লিতে বিস্ফোরণের পর সোমাবর রাতভর ভারতের পুলওয়ামা ও এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায় জম্মু-কাশ্মির পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় ৬ জনকে। এই ৬ জনের মধ্যে তিন জন উমরের পরিবারের সদস্য। এরা হলেন উমরের মা এবং দুই ভাই।

উমরের পরিবারের সদস্যদের গ্রেপ্তারের প্রসঙ্গে দিল্লি পুলিশের এক কর্মকর্তা ভারতের সংবাদমাধ্যম পিটিআইকে বলেছেন, “সন্দেহভাজনের মা এবং দুই ভাইকে আমরা ডিএনএ-র নমুনা সংগ্রহের জন্য আটক করেছিলাম। বিস্ফোরণস্থল থেকে পাওয়া দেহাংশের সঙ্গে তা মিলিয়ে দেখা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি যে তারা উমরের পরিবারের সদস্য।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাকাব-এর শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ সাকিব আঞ্জুমানের কবর জিয়ারত

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে : ভূমিমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১১

মরা খাল’ থেকে প্রাণের স্রোত, কাজ শেষে ২৫ লাখ টাকা ফেরত দিল ইউএনও

১২

বগুড়ায় ফুটবল খেলার বিরোধ মিমাংসা করতে গিয়ে শিক্ষার্থী খুন

১৩

ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

১৪

পাবনায় যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ

১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

১৭

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের চেতনা বাস্তবায়িত হবে : তথ্যমন্ত্রী

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST