১৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাষন্ড স্বামী কর্তৃক বিষাক্ত ড্যামফিক্স খাওয়ানো স্ত্রী আসমানির মৃত্যু

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিষাক্ত রাসায়নিক ড্যামফিক্স (পরিষ্কারক)পান করিয়ে স্ত্রীকে হত্যা চেষ্টা করেছিল পাষন্ড স্বামী রফিকুল। ঘটনার প্রায় সাত মাস পর স্ত্রী আসমানি (৩২) চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪.৩০ মিনিটে মৃত্যু বরণ করেছে। এঘটনার মামলায় অভিযুক্ত ১ নং আসামী ভিকটিমের স্বামী আব্দুর রশিদ বর্তমানে জেল হাজতে রয়েছে। মামলার দুই নং আসামি ও রশিদের বাবা রফিকুল ইসলামকে (৬০) এই মামলায় হত্যা চেষ্টার প্ররোচনা দানের অভিযোগে গ্রেফতার করা হলেও বর্তমানে সে জামিনে রয়েছেন।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ২ নম্বর নরদাশ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ আমজাদ হোসেনের মেয়ে আসমানী খাতুনের সাথে একই গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে আঃ রশিদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বদমেজাজি পাষন্ড স্বামী আঃ রশিদের সাথে স্ত্রী আসমানী খাতুনের প্রায়শই ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে পিতা-পুত্র নিহত

ঘটনার দিন আঃ রশিদ তার শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর শয়ন কক্ষে প্রবেশ করে কথা কাটাকাটির এক পর্যায়ে জোর পূর্বক হত্যার উদ্দেশ্যে তার মুখে ড্যামফিক্স এসিড জাতীয় তরল (পরিষ্কারক) ঢেলে দেয় আঃ রশিদ।

এসময় আসমানির চিৎকারে মেয়ের মা মালেকা বিবি এবং উক্ত মামলায় উল্লেখিত সরেজমিনে থাকা সাক্ষীগণ এবং আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৮ নং ওয়ার্ডে ভর্তি করে।

টানা ১৭ দিন চিকিৎসার পর মেডিকেল থেকে ছাড়পত্র দেয় আসমানীর চিকিৎসকরা।

পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন ড্যামফিক্সের প্রভাবে তার খাদ্যনালী সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। এরপর কৃত্রিম উপায়ে পেটের পার্শ্ববর্তী স্থানে ফুটো করে তরল খাবার প্রদানের ব্যবস্থা করা হয়। এভাবেই এতদিন বেঁচে ছিলেন আসমানী।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশ চেকপোস্টে হেরোইনসহ ২ ব্যক্তি গ্রেপ্তার

এমন নির্মম নিষ্ঠুর ঘটনার সুষ্ঠু বিচার প্রাপ্তির আশায় ভুক্তভোগী পরিবারের পক্ষে আসমানির পিতা আমজাদ হোসেন গত ২২ এপ্রিল, ২০২৫ মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে বাগমারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৪/৯৬ ।

ঘটনার প্রায় সাত মাস পরে ভুক্তভোগী আসমানি আজকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তার ৮ বছরের এক শিশু সন্তান ও রয়েছে, এমন হৃদয় বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জহিরুল ইসলামের তত্ত্বাবধানে লাশের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি, এমন নিষ্ঠুর ও নির্মম ঘটনার জন্য দায়ী আসামিদের সুষ্ঠু বিচার নিশ্চিত করে মৃত্যুদণ্ড প্রদান করা হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST