১৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

গভীররাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে রাতের আঁধারে থেমে থাকা একটি স্কুলবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকায় গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান (৪৫)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ চালক তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

আরও পড়ুনঃ   অতীতের কলঙ্ক মুছতে ভালো নির্বাচনের বিকল্প নেই : ইসি আনোয়ারুল

তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে।

শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, ‘হলি চাইল্ড স্কুল ও কলেজ’র শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করা ছিল। চালক তাবেজ খান বাসের ভেতরেই ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   রাজশাহী প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান এসআই সুমন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST