১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাইব্যুনালের বিচার এখন স্বচ্ছ, আদালতের ওপরই আস্থা রাখছে দল: জামায়াত সেক্রেটারি

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া এখন স্বচ্ছ ও সবার সামনে উন্মুক্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘চার্জ গঠন থেকে সাক্ষ্য—সবকিছুই এখন মিডিয়ার মাধ্যমে জাতি দেখতে পাচ্ছে। বিদ্যমান আইনে অপরাধের প্রমাণ পেলে আসামিদের সর্বোচ্চ সাজা প্রাপ্য। আদালত যেন কোনো অবিচার না করেন—আমরা সেটিই প্রত্যাশা করি।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশব্যাপী জ্বালাও–পোড়াও, ভাঙচুর ও নাশকতার প্রতিবাদে’ এই ব্রিফিংয়ের আয়োজন করে দলটি।

জুলাই-আগস্ট গণহত্যার বিচার নিয়ে জামায়াতের অবস্থান জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘গত বছরের জুলাই-আগস্টে দেশের মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। জনগণ এসব হত্যার বিচার চায়। সরকার ও ট্রাইব্যুনাল হাজারো চ্যালেঞ্জ মোকাবিলা করে বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে—এজন্য জামায়াত ধন্যবাদ জানায়।’

আরও পড়ুনঃ   জুলাইয়ের চেতনার নামে ধান্দাবাজি দেশকে আরেকটি সংকটের মুখে ফেলেছে: নুরুল হক

তিনি আরও বলেন, ‘সব হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে আদালত রায় ঘোষণা করবেন বলে আমরা আশা করি। পর্যায়ক্রমে সব মামলার রায় ঘোষিত হবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি দলের মহাসচিব আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহারের কথা বলেছেন—এটি গণমাধ্যমে এসেছে। পরে তিনি ব্যাখ্যাও দিয়েছেন। জামায়াত সেই ব্যাখ্যাকে ইতিবাচকভাবে দেখে, তবে জনগণ বিষয়টি ভালোভাবে নেয়নি। এটি প্রশ্নবিদ্ধ।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘অপরাধী, খুনি, লুটেরাদের পক্ষে এই জাতির মাঝে ফিরে আসা সহজ হবে না। দেশের মানুষ তাদের চেনে ও প্রত্যাখ্যান করেছে।’

তিনি আরও দাবি করেন, ‘আওয়ামী লীগ অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে হুমকি দিয়েছিল, সাধারণ মানুষ রাজপথে অবস্থান নিয়ে তা প্রতিহত করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তি জনতার মুখোমুখি হওয়ার সাহস পায়নি।’

আরও পড়ুনঃ   তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগমারায় বিএনপির আলোচনা সভা

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনা এখন ফেরারি আসামি। দিল্লির আশ্রয়প্রশ্রয়ে তিনি ভারতের মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন। প্রধান উপদেষ্টাসহ রাজনৈতিক দলগুলোকে ভয় দেখিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছেন। কিন্তু দেশের মানুষ আজ প্রমাণ করেছে—আওয়ামী লীগের অপরাধ ক্ষমার অযোগ্য।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, ‘ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, ককটেল বিস্ফোরণ ও স্থাপনায় হামলার ঘটনা ঘটছে—এসব আওয়ামী লীগের চোরাগোপ্তা তৎপরতা। ঘোলা পানিতে মাছ শিকার করে তারা নিরপেক্ষ নির্বাচনের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। তবে নতুন কোনো অপশক্তি আর দেশের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST