১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ব্যাচেলর পয়েন্টে স্পর্শিয়ার চমক, কৌতূহল বাড়ালেন নির্মাতা

অনলাইন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ এখন দারুণ জমে উঠেছে। পুরনো চরিত্র কাবিলা, হাবু, পাশা, নেহালদের সঙ্গে যোগ দিয়েছেন জাকির। এবার দর্শকদের জন্য আরও বড় চমক নিয়ে এলেন নির্মাতা। সেটি হলো- জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া যুক্ত হচ্ছেন এই সিরিয়ালে। তবে তিনি ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, সেই প্রশ্ন রেখে দর্শকদের আরও কৌতূহলী করে তুলেছেন অমি।

কিছুদিন আগে নির্মাতা কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় একটি পোস্ট করে লিখেছিলেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’—সেই ছবিতে কোনো অভিনেত্রীর মুখ স্পষ্ট ছিল না। সেই রহস্যের অবসান ঘটালেন নির্মাতা নিজেই।

আরও পড়ুনঃ   স্পেনে আবেদনময়ী লুকে ধরা দিলেন মালাইকা

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় একটি নতুন পোস্টার প্রকাশ করে অমি ঘোষণা করলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চমক হলেন অর্চিতা স্পর্শিয়া।

পোস্টারে অভিনেত্রী স্পর্শিয়াকে একটি উজ্জ্বল কমলা রঙের সালোয়ার কামিজ এবং হালকা রঙের প্যান্টে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। পোস্টারটি প্রকাশ করে অমি দর্শকদের কাছে প্রশ্ন রেখেছেন- অর্চিতা স্পর্শিয়া কোন চরিত্রে থাকতে পারেন?

বলা বাহুল্য, নির্মাতার এই কৌশল দর্শকদের মধ্যে স্পর্শিয়ার চরিত্রটি নিয়ে ব্যাপক জল্পনা তৈরি করেছে। মন্তব্যঘরে নেটিজেনদের অনেকে অনেক মত দিয়েছেন। কেউ বলছেন ‘রোকেয়া’, আবার কেউ বলছেন ‘মতলবের বউ’।

আরও পড়ুনঃ   যে কারণে রাজনীতিকে ভয় পান বিদ্যা বালান

এই ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ একঝাঁক জনপ্রিয় তারকা।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে। এর পাশাপাশি এটি পরবর্তীতে চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে। স্পর্শিয়ার আগমন এই জনপ্রিয় ধারাবাহিকের দর্শকপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করছেন নির্মাতা ও ভক্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST