১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

অনলাইন ডেস্ক : আইপিএলের গত আসরে বাজে সময় কেটেছে কলকাতা নাইট রাইডার্সের। গতবার সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছিল তারা। এবার নতুন করে কোমর বেঁধে নামছে দলটি। তাই আগের কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে সরিয়ে দিয়ে কোচিং দল ঢেলে সাজাচ্ছে তিনবারের চ্যাম্পিয়নরা। অভিষেক নায়ারকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর ডোয়াইন ব্রাভো হয়েছেন মেন্টর। এবার সহকারী কোচ হিসেবে দুইবারের বিশ্বকাপ জয়ী শেন ওয়াটসনকে যুক্ত করল তারা।

কলকাতার কোচিং স্টাফ দলে ওয়াটসনের সঙ্গে নতুন সংযোজন নিউজিল্যান্ড ফাস্ট বোলার টিম সাউদি।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো আরএমপি

কলকাতার দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত ওয়াটসন, ‘কলকাতা নাইট রাইডার্সের মতো আইকনিক ফ্র্যাঞ্চাইজির অংশ হতে পারা আনেক সম্মানের। কলকাতা ভক্তদের খেলার প্রতি ভালোবাসার প্রশংসা আমি সবসময় করি। কলকাতাকে আরেকটি শিরোপা এনে দিতে সাহায্য করতে কোচিং গ্রুপ ও খেলোয়াড়দের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

এনিয়ে আইপিএলে দ্বিতীয় দফায় কোচিংয়ে ওয়াটসন। ২০২২ ও ২০২৩ সালে দিল্লি ক্যাপিটালসে প্রধান কোচ রিকি পন্টিংয়ের সহকারী ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার সবশেষ এমএলসি ক্লাব সান ফ্রান্সিস্কো ইউনিকর্নসের প্রধান কোচ ছিলেন, তিন মৌসুম তাদের সঙ্গে কাজ করেরছেন।

আরও পড়ুনঃ   রাস্তা অবরোধের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা : পুলিশ

২০০৭ ও ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ী ওয়াটসন আইপিএল, বিগ ব্যাশ লিগ ও পাকিস্তান সুপার লিগে ট্রফি জিতেছেন। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের ট্রফি জয়ের আসরে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন। তার আইপিএল ক্যারিয়ার শেষ হয় চেন্নাই সুপার কিংসের হয়ে। ২০১৮ সালে চেন্নাইকে শিরোপা জেতাতে বড় অবদান ছিল তার। ওইবার দলের হয়ে ১৫ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫৫ রান করেন তিনি। ফাইনালেও ছিল সেঞ্চুরি। ২০১৬ ও ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে দুই মৌসুমে খেলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

১১

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

১২

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৩

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৪

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST