১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নয়াদিল্লিতে বিস্ফোরণ : ভারতকে সহযোগিতার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক : নয়াদিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনা তদন্তে ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ভারত ভদ্রভাবে এতে অসম্মতি জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ তথ্য জানিয়েছেন। বুধবার থেকে কানাডার রাজধানী অটোয়ায় শিল্পোন্নত ও ধনী ৭ দেশের জোট জি৭-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। সে বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও তার দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন।

সম্মেলনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নয়াদিল্লির গাড়িবোমা হামলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রুবিও বলেন, “দিল্লিতে গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা পরিষ্কারভাবে একটি সন্ত্রাসী হামলা। আমরা এ হামলার নিন্দা জানিয়েছে। ভারত ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে। এটা প্রশংসনীয় এবং আমরা চাই তদন্ত সফল হোক।”

আরও পড়ুনঃ   যুদ্ধের সক্ষমতা বাড়াচ্ছে ভারত, নৌ-কমান্ডারদের প্রস্তুত থাকার আহ্বান

রুবিও আরও বলেন, “নয়াদিল্লিতে বিস্ফোরণের পর আমি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে টেলিফোন করেছিলাম। এ ঘটনার তদন্তে ভারতকে সহযোগিতার প্রস্তাবও দিয়েছিলাম। তবে ভারত জানিয়েছে, এ ঘটনার তদন্তের সম্পূর্ণ সক্ষমতা তাদের আছে এবং আমাদের সহযোগিতা তাদের প্রয়োজন নেই।”

১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যার দিকে নয়াদিল্লির পর্যটন এলাকা লাল কিল্লা’র একটি মেট্রোরেল স্টেশনের কাছে একটি আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হন অন্তত ১২ জন এবং আহত হন প্রায় ৩০ জন। বিস্ফোরিত বোমাটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি বোমা ছিল।

আরও পড়ুনঃ   দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড

পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই মোহাম্মদ এবং ভারতের জম্মু-কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী জামাত-ই-ইসলামকে এ হামলার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পুলিশ, সামরিক ও আধাসামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দেওয়া হয়।

সূত্র : ফার্স্টপোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১০

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১২

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৩

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৪

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৫

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৬

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৭

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৯

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২০

Design & Developed by: BD IT HOST