১৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে মাদক মামলায় মা-দাদীর সাথে জেলে শিশু মুসকান

জয়পুরহাট, প্রতিনিধি : জয়পুরহাটে মাদক মামলায় মা-দাদীর সাথে জেলে গেলেন তিন মাস বয়সী ছোট্ট মুসকান। মায়ের কারণেই মাত্র তিন মাস বয়সেই জেলে যেতে হয়েছে মুসকান নামের এই শিশুকে।

জেলার আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর মহল্লা থেকে ৭৯২ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশনসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার হন মুসকানের মা ফাহিমা বেগম (৩৫) এবং দাদী মোমেনা বেগম (৫৫)। পরে তাদের দু’জনের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা করা হয়। ওই মামলায় বুধবার (১২ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন পুলিশ। এ সময় ছোট্ট মুসকান ছিল তার মায়ের কোলে।

আরও পড়ুনঃ   বেনাপোলে “রক্তের সন্ধানে বাংলাদেশ” ৫ম বর্ষে পদাপর্ণ উপলক্ষে আলোচনা সভা

গ্রেপ্তর ফাহিমা বেগম জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মুনসুর হোসেনের স্ত্রী আর মোমেনা বাবুল হোসেনের স্ত্রী। তারা সম্পর্কে বউ-শ্বাশুড়ি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার দুপুরে আক্কেলপুরের হাস্তাবসন্তপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ আসে তাদের কাছে। ওই এলাকায় অভিযান পরিচালনা করে ফাহিমা বেগম ও মোমেনাকে আটক করা হয়। এ সময় তাদের থেকে ৭৯২ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় তাদের বিরুদ্ধে আক্কেলপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ   সালিসি বৈঠকে ডিভোর্সের পরদিন মিলল গৃহবধূর মরদেহ

র‍্যাব আরও জানায়, ওই দুই নারী সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতেন। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, র‍্যাব মাদকসহ দুই নারীকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির তিন মাস বয়সী কন্যা শিশুও রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের সাথে শিশুও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে গ্রেপ্তার ৩

হামাসের অস্ত্র সমর্পণ ও গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের শর্তে চুক্তি সই

বাংলাদেশে বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী

১০

বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

১১

দুর্গাপুরে কুখ্যাত মাদকব্যবসায়ী আলামিনসহ গ্রেফতার ২

১২

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

১৩

বাগমারায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সহায়তা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক

১৪

বাগমারায় স্বনির্ভর বীর মুক্তিযোদ্ধা কল্যাণ সংস্থার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

১৬

নগরীতে মাদকবিরোধী টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

১৮

অ্যাস্টার হসপিটালের ইন্ডিয়া পেশেন্ট এসিস্ট্যান্স সেন্টার রাজশাহী’র শুভ উদ্বোধন

১৯

রাজশাহীতে ৯৩৭ পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST