১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় মাছ চাষের অর্থ আত্মসাতের ভুয়া তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের পারিলা কুঁড়োল বিলে মাছ চাষের অর্থ আত্মসাতের ভুয়া তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে কুঁড়োল বিলের পাড়েই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুঁড়োল বিলের ক্যাশিয়ার ও বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কছিমউদ্দিন জোয়ার্দারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবু হুরায়রার করা একটি পোস্টে মিথ্যা অপপ্রচার চালানোয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কছিমউদ্দিন জোয়ার্দার বলেন, “গতকাল মঙ্গলবার ‘Abu Huraira’ এবং ‘বাগমারা উপজেলার খবর’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আমার বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। এতে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি জানার পর আমি প্রকল্পের সকল সদস্যকে অবগত করি। গত ৫ আগস্টের কিছুদিন পর নরদাশ ইউনিয়নের পারিলা গ্রামের মোস্তফা কবিরাজের ছেলে আবু হুরায়রা (২৫) আমার কাছে মোবাইল ফোনে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে সে আমার বিরুদ্ধে অপপ্রচারে নামে।”

আরও পড়ুনঃ   ফরাসি সুপার কাপ জয়ের হ্যাটট্রিক পিএসজির

তিনি আরও জানান, কুঁড়োল বিল প্রকল্পে মোট ৩৮ জন সদস্য পাঁচ বছরের জন্য যৌথভাবে মাছ চাষ শুরু করেন। প্রত্যেকে ৭০ হাজার টাকা করে বিনিয়োগ করেন। দুই বছরের চাষ শেষে সদস্যদের ৭৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয়, আর পরবর্তী চাষের জন্য কিছু লভ্যাংশ গচ্ছিত রাখা হয়।

কছিমউদ্দিন জোয়ার্দার অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্টের পর আবু হুরায়রা কথিত সমন্বয়ক পরিচয়ে প্রশাসনের সহায়তায় বিলের পানি ছেড়ে দেয়। পরে মাছ চাষ করতে নিষেধ করে এবং বিষ প্রয়োগের হুমকি দেয়। একবার বিষ প্রয়োগও করা হয়। ফলে বর্তমানে মাছ চাষ বন্ধ রয়েছে। প্রকল্পের মেয়াদ এখনও প্রায় আড়াই বছর বাকি, তাই জমির মালিকদের টাকা পরিশোধসহ নতুন করে মাছ চাষের প্রস্তুতি নিচ্ছি।”

আরও পড়ুনঃ   ২০২৯ ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর সময় জানালো ফিফা

তিনি আরও বলেন, “আবু হুরায়রা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ আছে বলে হুমকি দেয় এবং এসব কথা প্রচার করে। আমি বিএনপির একজন কর্মী হিসেবে দলের ভাবমূর্তি রক্ষার জন্য আজ সংবাদ সম্মেলন করছি। আমাকে সামাজিকভাবে হেয় ও দলকে বিতর্কিত করতেই তার এসব অপপ্রচার।”

সংবাদ সম্মেলনে প্রকল্পের অন্যান্য সদস্য আব্দুর রাজ্জাক, সুলতান হোসেন, হবিবর রহমান, রফিক উদ্দিন, রেজাউল করিম ও আব্দুস সালামসহ অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। তারা কছিমউদ্দিন জোয়ার্দারের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

তারা বলেন, “আমরা প্রকল্পের মেয়াদ পর্যন্ত মাছ চাষ চালিয়ে যেতে চাই, কিন্তু আবু হুরায়রা প্রকল্পের সদস্য নন। তার বাবা সদস্য হলেও সে বারবার আমাদের কাজে বাধা দিচ্ছে এবং কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST