১১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শিশুদের জীবন বাঁচিয়ে রেকর্ড গড়লেন সংগীতশিল্পী

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল শুধু তার সুরেলা কণ্ঠেই নয়, এবার মানবসেবার ক্ষেত্রেও রেকর্ড গড়ে শ্রোতাদের মন জয় করলেন। একাধিক সুপারহিট সিনেমার গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী এবার ৩ হাজার ৮০০ জনেরও বেশি শিশুর হার্ট সার্জারির উদ্যোগ নিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস ও লিমকা বুক অফ রেকর্ডসে নিজের নাম লেখালেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছোটবেলা থেকেই সমাজ সেবায় নিবেদিত প্রাণ পলক মুচ্ছল। অনেকেই জানেন না, দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্যই মূলত তিনি কনসার্ট করে থাকেন। তার এই মহান উদ্যোগে ইতোমধ্যেই হাজার হাজার শিশুর জীবন পরিবর্তন হয়েছে।

আরও পড়ুনঃ   ‘আতশবাজি-ফানুসের তাণ্ডব চালিয়ে যান, প্রাণী হত্যার দায় আপনার’

পলকের এই মানবসেবার অসাধারণ পথচলা শুরু হয় মাত্র সাত বছর বয়সে। ট্রেনে এক জায়গায় যাওয়ার পথে কিছু দুঃস্থ শিশুকে দেখে তার জীবনের গতিপথ বদলে যায়। সেদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, ‘আমি একদিন ঠিক এই মানুষগুলোর পাশে দাঁড়াব।’

সেই প্রতিজ্ঞা থেকে জন্ম নেয় ‘পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন’, যার মাধ্যমে বহু শিশুর জটিল হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। কার্গিল যুদ্ধে আহত জওয়ানদের চিকিৎসার জন্য রাস্তায় নেমে গান গেয়ে মাত্র সাত-আট বছর বয়সেই তিনি ২৫ হাজার টাকা উপার্জন করেছিলেন।

আরও পড়ুনঃ   ডিভোর্স ছিল ‘ভয়াবহ জিনিস’, বললেন বিল গেটসের সাবেক স্ত্রী

একটি স্কুল পড়ুয়ার হার্ট সার্জারির জন্য প্রায় ৫১ হাজার টাকা সংগ্রহের মাধ্যমে পলকের হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু। শিল্পীর এই মানবিক উদ্যোগ তাকে প্রথম কোনো বলিউড গায়িকা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ স্থান করে দিয়েছে। গান এবং সমাজসেবা এই দুইয়ের মেলবন্ধনে পলক মুচ্ছল আজ মানবজাতির কাছে এক অনুপ্রেরণার নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST