১০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাস অটোরিকশা সংঘর্ষ : চালক নিহত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এর চালক নিহত হয়েছেন। এছাড়া অটোরিকশার আরও তিন যাত্রী গুরুত্বর আহত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

নিহত অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী (৫৫)। তিনি ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত এক নারী, এক পুরুষ ও আট বছর বয়সী এক শিশুকন্যা চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ   চলতি বছরে ১০ লক্ষাধিক জনশক্তি রপ্তানি

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বারো রাস্তার মোড় থেকে একটু দূরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক এবং তিন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বারো রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, বারো রাস্তার মোড়ে অপরিকল্পিত সড়কের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। এ জন্য তারা এ জায়গাটির নাম দিয়েছেন ‘মরণ রাস্তার মোড়’। কয়েকমাস আগে দুর্ঘটনার পর তারা অবরোধ করলে এখানে একটি গোলচত্বর করে সিটি কর্পোরেশন। তবে এ গোলচত্বর খুবই ছোট। তাই এখনও দুর্ঘটনা ঘটছে। তারা গোলচত্বর বড় করে নির্মাণ ও গতিরোধক দেওয়ার দাবি জানান।

আরও পড়ুনঃ   আজীবনের জন্য আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ

পরে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে গিয়ে কথা বলেন। তারা এ বিষয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর তারা বিক্ষোভ তুলে নেন।

নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা হবে।’ তিনি জানান, বড় করে গোলচত্বর নির্মাণ ও গতিরোধকের বিষয়ে পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা সিটি কর্পোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST