৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় যুবদল নেতার বাসার সামনে দুর্বৃত্তদের রাখা ককটেল, এলাকা জুড়ে আতঙ্ক

হেলাল উদ্দীন,বাগমার : রাজশাহী-৪( বাগমারা) আসনের বিএনপির মনোনয়ন বঞ্চিত জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম (টুটুল) এর গ্রামের বাড়ির পাশ থেকে এবার দুইটা তাজা ককটেল সদৃশ বস্ত উদ্ধার করেছে পুলিশ। ককটেল রেখে আতঙ্ক সৃষ্টির জন্য প্রতিপক্ষ কেউ এই কাজ করেছে বলে অভিযোগ করা হয়। আগের রাতে ওই প্রার্থীর শ্বশুর বাড়িতে একই ধরনের ককটেল হামলা চালানো হয়েছে। এছাড়াও মনোনয়ন বঞ্চিত আরেক প্রার্থী কামাল হোসেনের চাচার দিঘিতেও বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়।

রেজাউল করিম (টুটুল) পরিবার নিয়ে রাজশাহী শহরে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার শুভডাঙ্গার ইউনিয়নের বুজরুক কৌড় গ্রামে।

রাজশাহী-৪( বাগমারা) আসনে রেজাউল করিমসহ তিনজন প্রার্থী মনোনয়নের জন্য ঢাকায় গিয়ে অনলাইনে তারেক রহমানের কাছে সাক্ষাৎকার দেন। এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির উপজেলা শাখার আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান।

আরও পড়ুনঃ   উপজেলা নির্বাচন : আ.লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : কাদের

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরের দিকে যুবদল নেতা রেজাউল করিম (টুটুল) এঁর বুজরুক কৌড় গ্রামের বাড়ির দরজার সামনে সাদা পলিথিনে মোড়ানো দুইটা কৌটা দেখতে পান গৃহপরিচারিকা। তাৃর সন্দেহ হলে তিনি প্রতিবেশীদের দেখান। আশপাশের লোকজন এসে সেটাকে ককটেল বলে ধারণা করলে থানায় খবর দেওয়া হয়। পরে দুপুর একটার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে পলিথিনে মোড়ানো ককটেল সদৃশ দুইটা বস্ত উদ্ধার করে নিয়ে যায়।

রেজাউল করিম ( টুটুল) জানান, গত রাতে গোবিন্দপাড়া ইউনিয়নের শান্তিপুরে তাঁর শ্বশুর বাড়িতে ককটেল হামলা চালানো হয়। এতো বিকট শব্দসহ এলাকা ধোঁয়াই আচ্ছন্ন হয়ে যায়। একই ধরনের ককটেল তাঁর বাড়ির সামনে রেখে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিএনপি আমাদের বিরোধিতা করে, বিশ্বাস করতে চাই না: জামায়াত আমির

তিনি অভিযোগ করেন, মনোনয়ন বঞ্চিত শুধু তিনি একা নন, অপর আরেক প্রার্থীর স্বজন ও সমর্থকদের বিভিন্ন ভাবে ক্ষতি করা হচ্ছে। এটা দলীয় সম্প্রতি নষ্ট করছে। শান্তির বাগমারা অশান্তির দিকে যাচ্ছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম, দুইটা ককটেল জাতীয় বস্ত উদ্ধারের কথা স্বীকার করে বলেছেন, বোমা বিশেষজ্ঞরা এটার বিষয়ে বলতে পারবেন। তাদের সহায়তা চাওয়া হবে। একরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতি পুলিশ নজর রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

১

পরিকল্পনা কমিশনের সদস্যের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ ও মতবিনিময়

২

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

৩

রামগতিতে সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন জনপদ

৪

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

৫

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

৬

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৭

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৯

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

১২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST