৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‎রাজশাহীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, ‎দুর্গাপুর : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

‎রোববার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় দুর্গাপুর প্রেসক্লাবে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অধ্যাপক নজরুল ইসলামকে তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত নন, নিয়মিত দলের কর্মসূচিতেও অংশ নেন না। তাঁর পরিবর্তে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ও জনসমর্থিত নেতাকে মনোনয়ন দেয়ার জোর দাবী জানান।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা আরও বলেন, “রাজশাহী-৫ আসনে বহু ত্যাগী ও জনপ্রিয় নেতা রয়েছেন, যারা দলের কঠিন সময়েও পাশে ছিলেন। অথচ তাদের বাদ দিয়ে হঠাৎ একজন জনবিচ্ছিন্ন প্রার্থীকে মনোনীত করা হয়েছে—যা তৃণমূলের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।”

‎বক্তারা কেন্দ্রীয় বিএনপির কাছে অধ্যাপক নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করে জনসমর্থিত প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান মনোনয়ন বঞ্চিত আবু বক্কর সিদ্দিক, জুলফার নাইম মোস্তফা বিস্ময় ও ইশফা খায়রুল হক শিমুলের সমর্থকরা।

‎সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলুর সভাপতিত্বে, এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সামাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, জেলা বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলী, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ মামুন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পলান আলী সর্দার, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মমিন মৃধা, সাবেক সভাপতি আঃ গাফ্ফার মন্টু, পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হোদা, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক সোহেল রানা সেলিম, দুর্গাপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক চয়েন উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আরমান কবির সুজন, পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজানসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্ট, চারঘাটে শিক্ষক আটক

১০

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে বিএনপি কাজ করছে :রিজভী

১১

রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা আবারও দেখার অভিযোগ

১২

পলাতক আসামিদের দেশে ফেরাতে সরকার কোনো গাফিলতি করবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি

১৪

প্রথম নির্মিত সিনেমা ১০ উৎসবে, চমকে দিলেন বাঙালি এই অভিনেত্রী

১৫

ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী

১৬

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল বিপ্লবী গার্ড

১৭

ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

১৮

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্যবিয়ে বন্ধ, ৩৫ হাজার টাকা জরিমানা

১৯

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযান, ৩ জনের কারাদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST