৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

১৩ নভেম্বর ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপির ৫০ থানার পুলিশ

অনলাইন ডেস্ক : আগামী ১৩ নভেম্বর গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন বা ব্লকেডের হুমকি দেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান আছে।

শনিবার (৮ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা আছে। অবৈধ কর্মকাণ্ড, নাশকতা বা সংঘর্ষের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ   নগরে মাদক ঠেকাতে সামাজিক প্রতিরোধ

এদিকে কয়েক দিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ঢাকা শহরে বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য তাদের কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। তারা ফেসবুক পেজে ভিডিও বার্তায় সড়কে ব্লকেডের হুমকিও দিচ্ছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রতিদিনই যখন ঝটিকা মিছিল করার সময় ও প্রস্তুতির সময়, ফ্যাসিবাদী লোকজনদের গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ সব সময় তৎপর আছে।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ও ক্ষতিকারক কীটনাশক জব্দ

যদিও নতুন করে কিছু কথাবার্তা ফেসবুক পেজে ছড়ানো হচ্ছে, সেই পেজগুলো গোয়েন্দা নজরদারিতে নেওয়া হয়েছে। তিনি জানান, সব বিষয় নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। পুলিশের সব বিভাগ থেকেই বিশেষ অভিযান সব সময় চলমান থাকে। এ অভিযানের লোকজন সব সময় তৎপর থাকে।

এগুলো নতুন কিছু নয়। পুলিশ সজাগ আছে ২৪ ঘণ্টা, সামনেও সজাগ থাকবে ২৪ ঘণ্টাই। দেশের কল্যাণে জনগণের নিরাপত্তা দেওয়াই পুলিশের কাজ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST