৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জ্ঞানসমৃদ্ধ ও উন্নত জাতি হিসাবে গড়ে উঠতে বইকে সমাদর করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার বলেছেন, আমাদের উন্নত জাতি হিসেবে গড়ে উঠার জন্য বইয়ের বিকল্প কিছু নেই। জ্ঞানসমৃদ্ধ ও উন্নত জাতি হিসাবে আমরা তখনই গড়ে উঠতে পারব যখন আমরা বইকে সমাদর করবো এবং কাজে লাগাবো।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী কালেক্টরেট মাঠে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এবং বিভাগীয় প্রশাসন বাস্তবায়িত নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা করেন।

রেজাউল আলম সরকার বলেন, শুরুর দিকে প্রতিকূল আবহাওয়া থাকলেও প্রতিনিয়ত এই মেলায় পাঠক ও দর্শক বৃদ্ধি পেয়েছে। আজকে সমাপনীর দিনেও প্রত্যেকটি স্টলে আমরা অনেক দর্শক দেখতে পাচ্ছি। আমরা আশা করছি এবারের বইমেলার যে লক্ষ্য এবং উদ্দেশ্য তা শতভাগ বাস্তবায়িত হয়েছে।

আরও পড়ুনঃ   বিপিএল থেকে নিজেকে সরিয়ে নিলেন আফগান তারকা স্পিনার

তিনি বলেন, বই হচ্ছে আমাদের জ্ঞানের আধাঁর, একজন পাঠক তার বই থেকে যে জ্ঞান আহরণ করে এটি তাকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। আমরা আধাঁরের বাহন হিসেবে এই বইমেলার আয়োজন করেছি। এই মেলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা অনেক নতুন নতুন বই সম্পর্কে জানতে পেয়েছে, বইগুলোর বিষয়বস্তু কি আছে তা উপলব্ধি করতে পারবে পাশাপাশি জ্ঞানপিপাসু ব্যক্তি হিসেবে তারা বইয়ের মাধ্যমে জ্ঞান সংগ্রহ করবে।

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক আফিয়া আখতার, আরএমপি’র উপপুলিশ কমিশনার মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল আলম এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।

মেলায় অংশগ্রহণকারী ৮১টি স্টলের মধ্য হতে প্রথম স্থান অর্জন করেছে কোয়ান্টাম প্রকাশনা, দ্বিতীয় স্থানে রয়েছে অন্যধারা প্রকাশনা এবং তৃতীয় স্থানে রয়েছে সত্যায়ন প্রকাশনা। অনুষ্ঠান শেষে তাদের এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সনদ ও উপহার তুলে দেওয়া হয়। পরে মেলামঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST