৮ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বের সেরা ৫ ফ্র্যাঞ্চাইজির তালিকায় আইপিএলের ৩ দল

অনলাইন ডেস্ক : সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা বাড়ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের। এমনকি ক্রিকেটারদেরও আগ্রহ বাড়ছে এ ধরনের টুর্নামেন্টে। অনেক ক্রিকেটারই আন্তর্জাতিক ক্যারিয়ার সংক্ষিপ্ত করে মনযোগ দিচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাতে। এসব লিগের প্রতি ক্রিকেটারদের এমন আগ্রহের বড় কারণ আর্থিক সুবিধা।

আইপিএল, বিগ ব্যাশ কিংবা পিএসএলের মতো টুর্নামেন্টগুলোতে খেললে বড় অঙ্কের অর্থ পান ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটে বেশি সময় খেলার চেয়ে অল্প সময়েই এসব লিগ থেকে বেশি উপার্জন করা যায়। তাই অনেক তরুণ তারকা ক্রিকেটাররাও ঝুঁকছেন এসব লিগে।

আর তারকা ক্রিকেটারদের জনপ্রিয়তাকে পুঁজি করে ব্যবসা করে লিগগুলো। যেখানে প্রচুর অর্থ বিনিয়োগ করে স্পন্সর প্রতিষ্ঠানগুলো। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রতি বছরই মোটা অঙ্কের আয় করে। ফলে তাদের ব্র্যান্ড ভ্যালুও দিন দিন বাড়ছে।

আরও পড়ুনঃ   জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা

ব্র্যান্ড ভ্যালু বিবেচনায় ক্রিকেটে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের এই দলটির ব্র্যান্ড ভ্যালু ১৫০ মিলিয়ন ডলার। টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সবচেয়ে বেশি শিরোপার মালিক তারা। ৫বার শিরোপা জিতেছে মুম্বাই। এ ছাড়া দলটির প্রচুর সমর্থকও ফ্র্যাঞ্চাইজিটির ব্র্যান্ড ভ্যালু বাড়াতে ভূমিকা রেখেছে।

দ্বিতীয় অবস্থানে আছে চেন্নাই সুপার কিংস। তাদের ব্যান্ড ভ্যালু ১৩৫ মিলিয়ন ডলার। তারাও আইপিএলে সর্বোচ্চ ৫বার শিরোপা জিতেছে। তাদেরও সমর্থক আছে পুরো বিশ্বজুড়ে।

আরও পড়ুনঃ   বাগমারায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা, আহত ২

তৃতীয় অবস্থানে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের ব্যান্ড ভ্যালু ১২০ মিলিয়ন ডলার। বেঙ্গালুরু মাত্র একবার শিরোপা জিতলেও তাদের প্রচুর দর্শক আছে। বিশেষ করে বড় বড় তারকাদের দলে ভিড়িয়ে তারা চমক দেয় বরাবরই।

প্রথম তিনটি দলই আইপিএলের হলেও চারে আছে বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্স। তাদের ব্যান্ড ভ্যালু ৬৫ মিলিয়ন ডলার। একই লিগের দল মেলবোর্ন স্টারস আছে পাঁচে। তাদের ব্যান্ড ভ্যালু ৬০ মিলিয়ন ডলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST