৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিপ্লব ও সংহতি দিবসকে মুছে ফেলতে চেয়েছিল হাসিনা: মিলন

স্টাফ রিপোর্টার : ৭ নভেম্বর বিএনপির একটি ঐতিহাসিক দিন। এই দিনে বাংলার রাখালরাজা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত করেছিল সিপাহী-জনতা। সে সময় মেজর জিয়া ও তাঁর পরিবার ক্যান্টনমেন্টে বন্দি ছিলেন।

১৯৭৫ সালের ১৫ আগস্টের পর দেশে যখন রাজনৈতিক পরিবর্তনের ঝড় বয়ে যাচ্ছিল, তখনই সেনাবাহিনী ও সাধারণ মানুষ জিয়ার প্রয়োজন অনুভব করে—কারণ সেনা সদস্যরা তাঁকে ভালোবাসতেন। তাই এই দিনে আন্দোলনের মধ্য দিয়ে তাঁকে ও তাঁর পরিবারকে মুক্ত করা হয় বলে উল্লেখ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শুক্রবার বিকেলে পবা থানা মোড়ে নওহাটা পৌর বিএনপি ও পবা উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, পতিত সরকার ৭ নভেম্বরকে মানুষের মন থেকে চিরতরে মুছে ফেলতে নানা অপকৌশল চালিয়েছে। কিন্তু বিএনপি শত বাধা উপেক্ষা করে প্রতি বছর এই দিনটি পালন করে আসছে। আজও বাঙালি জাতি দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করছে।

আরও পড়ুনঃ   মান্দায় যুবদলের লিফলেট বিতরণ

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের হাল ধরে প্রথমে গণতন্ত্র পুনরুদ্ধার করেন—কারণ গণতন্ত্রই হচ্ছে ক্ষমতায়নের মূল চাবিকাঠি। তিনি ‘সবার আগে বাংলাদেশ’ এই দর্শনে বিশ্বাস করতেন।

বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে মিলন বলেন, একটি দল দেশকে আবারও পিছিয়ে নিতে কাজ করছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র বিএনপিকে রুখে দিতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরেসোরে চলছে। অন্তর্বর্তীকালীন সরকার সম্ভাব্য মাস ও ক্ষণ ঘোষণা করেছে। অথচ জামায়াত এখনো নির্বাচন বাতিলের ষড়যন্ত্রে লিপ্ত—তবু তারা প্রতিটি আসনে প্রার্থী দিয়েছে। জনগণকে ধোঁকা দিতে নানা ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকতে হবে।

বক্তব্য শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। প্রধান অতিথি মিলন র‌্যালির নেতৃত্ব দেন। র‌্যালিটি পবা থানার মোড় থেকে শুরু হয়ে নওহাটা কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল ইসলাম পিটার এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুল মান্নাফ মুন্নাফ, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।

আরও পড়ুনঃ   বেনাপোলে খালেদা জিয়া'র মৃত্যুতে শ্রমিক সংগঠনের দোয়া মাহফিল

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত ও সদস্য সচিব আকুল হোসেন মিঠু, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, এমদাদুল হক, শরীফুর রহমান শরীফ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ড. মোজাফফর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, নওহাটা পৌর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবজাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে.এইচ. রানা শেখ, সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মিজান, মিলন, আজাদ, সুমন, মকসেদ ও ইলিয়াস।

এছাড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম ও সাংগঠনিক সম্পাদক রীতা খাতুন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রহমানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১০

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

১১

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১২

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

১৪

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৬

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১৭

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৮

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৯

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST