৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজকীয় লুকে চমকে দিলেন বুবলী

অনলাইন ডেস্ক :  ঢালিউডের স্টাইল আইকন হিসেবে আলাদা পরিচিতি রয়েছে চিত্রনায়িকা বুবলীর। শুধু সিনেমা আর শাকিব খান ইস্যু নিয়েই যে আলোচনায় থাকেন নায়িকা, এমনও নয়। কখনো ভক্তদের মন জুড়িয়ে দেন নিজের রূপ-লাবণ্য দিয়ে।

এবারও তার ব্যতিক্রম ঘটল না। নায়িকাকে দিন কয়েক ধরেই দেখা যাচ্ছিল নিজেকে নিত্য নতুন সাজে মেলে ধরতে। তবে এবার যে লুকে আবির্ভূত হলেন, তার প্রশংসার দাবি রাখেই; কারণ, এবার যে নায়িকা নিজেকে ফুটিয়ে তুলেছেন এক রাজকীয় আবহে!

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন বুবলী, আর তাতেই ঝড় উঠল নায়িকার ভক্তদের মাঝে।

 

বুবলীকে দেখা গেছে অফ-শোল্ডার সাদা ফুলেল টপ আর কালো জমকালো গাউনে; যেন একেবারে হলিউড ডিভার মতো। একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসে আছেন বুবলী; যা আলাদা মাত্রা এনে দেয়। গাড়ির ইন্টেরিওর কালারও যেন মিশে গেছে তার রাজকীয় লুকের সঙ্গে। একদিকে ক্যামেরার দিকে লাস্যময়ী চাহনি, অন্যদিকে স্টিয়ারিংয়ে হাত রেখে এক আত্মবিশ্বাসী ভঙ্গি- সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমা দেখিয়ে দিলেন নায়িকা!

আরও পড়ুনঃ   ‘অল ব্ল্যাক’ লুকে ধরা দিলেন দীপিকা

 

এই ফটোশুটের ক্যাপশনেও উঠে এল তার অভিব্যক্তি। এক বাক্যে নিজের আত্মবিশ্বাস, সাফল্য আর গ্ল্যামার; সবটাই তুলে ধরেছেন বুবলী। লিখেছেন, ‘বসের মতো লড়ো, রাণীর মতো বাঁচো।’

আরও পড়ুনঃ   সিনেমা হলে ক্ষুদে ভক্তকে বাঁচাল নোরার দেহরক্ষী, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় এই তারকা। নতুন পোস্ট মানেই সেখানে ভালোবাসার বন্যা। কয়েক ঘণ্টার মধ্যেই বুবলীর এই ছবিগুলোতে ভরে গেছে হাজার হাজার লাইক ও মন্তব্যে। কেউ লিখেছেন, ‘এই লুক একেবারে কুইনের মতো!’ আবার কেউ বলেছেন, ‘এ যেন ঢালিউডের হলিউড সংস্করণ।’

বর্তমানে সিনেমার ব্যস্ততা না থাকলে বিভিন্ন ফটোশুট কিংবা ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ততায় থাকছেন বুবলী। তবে এই ফটোশুটকে একটি পার্লারের প্রোমোশন হিসেবে কাজে লাগানো হয়েছে, যেখানে মূল মডেল হিসেবে কাজ করেছেন বুবলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST