৬ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুঠিয়ার বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন।

বর্ণাঢ্য শোভাযাত্রাটি বেলপুকুর, বানেশ্বর, বিড়ালদহ, পুঠিয়া সদর, ঝলমলিয়া বাজাত, মিনি বিশ্বরোড, ধোপাপাড়া, কার্তিকপাড়া, তাহেরপুর, উজালখলসী, আলীপুর, শ্যামপুর, নওপাড়া, ইসবপুর, গোপালপুর, পুরান তাহেরপুর, মোহনগঞ্জ, কানপাড়া, কিশোরপুর, শালঘড়িয়া, দুর্গাপুর (রইপাড়া), পালিবাজার, বাঁশপুকুর, শিবপুর ও বানেশ্বর হয়ে ফের বেলপুকুর এলাকায় ফিরে।

আরও পড়ুনঃ   সংস্কারের আগে নির্বাচন চান না অলি আহমেদ

শোভাযাত্রা চলাকালীন পথসভায় জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন ও সাধারণ মানুষের কাছে দোয়া চান।

এছাড়াও নুরুজ্জামান লিটন উন্নয়নমুখী রাজনীতি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়ভিত্তিক প্রশাসন গঠনের অঙ্গীকার তুলে ধরেন এবং নির্বাচনে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করে সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান ।

বর্ণাঢ্য এই শোভাযাত্রায় জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম ও মাওলানা আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাওলানা মনজুর রহমান ও অধ্যাপক মনসুরুল হক মন্টু, দুর্গাপুর উপজেলা আমির ও সেক্রেটারি যথাক্রমে মাস্টার সাইফুল ইসলাম ও মাস্টার শামীম উদ্দিন। এছাড়া পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আমির-সেক্রেটারি সহ দুর্গাপুর ও পুঠিয়া উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   বিএনপি-জামায়াত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে- প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ

হঠাৎ জামায়াতে ইসলামীর এমন বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা দুই উপজেলার জনসাধারণের মধ্যেও উল্লেখযোগ্য সাড়া ফেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST