৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ

নাটোর প্রতিনিধি : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়নবঞ্চিত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা। এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী ঘোষণা করা হলে তার প্রার্থিতা বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে, লালপুর মহিলা ডিগ্রি কলেজ চত্বর থেকে তাইফুল ইসলাম টিপুর সমর্থকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোপালপুর বাজার হয়ে গোপালপুর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে তারা রেললাইনে অবস্থান নিয়ে আধাঘণ্টা ব্যাপী বিক্ষোভ করেন।

আরও পড়ুনঃ   অসুস্থ্য আয়নাল মন্ডলের শয্যাপাশে রাসিক প্রশাসক

বিক্ষোভে গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, নাটোর-১ আসনে তৃণমূলের মতামতের বিপরীতে ফারজানা শারমিন পুতুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাদের দাবি, এই আসনে বিজয় নিশ্চিত করতে হলে সাইফুল ইসলাম টিপুকে মনোনয়ন দিতে হবে। বক্তারা আরও বলেন, পুতুল মনোনয়ন পাওয়ার পর এক ছাত্রদলের কর্মীকে মারধর করা হয়েছে, এতে ওই ছাত্রদল কর্মীর শরীর রক্তাক্ত হয়ে যায়।

আরও পড়ুনঃ   ঐকমত্য কমিশন কিংবা সরকারের ভূমিকা কিছু কিছু ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হচ্ছে: নুর

তারা আরও জানান, আমরা এই মনোনয়ন মেনে নেব না। তাইফুল ইসলাম টিপু লালপুর-বাগাতিপাড়া আসনের সবচেয়ে ত্যাগী নেতা। এ কারণে তারা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং টিপুকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

এছাড়া, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটি আসনে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে নাটোর-১ আসনে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে : সমাজকল্যাণ মন্ত্রী

ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

১০

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১২

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

১৩

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১৪

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

১৫

বাংলাদেশে সাইবার বুলিং : প্রতিরোধ ও প্রতিকার

১৬

ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

১৭

রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

১৮

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

১৯

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

২০

Design & Developed by: BD IT HOST