৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাস সেরা, মানেন না রোনালদো

অনলাইন ডেস্ক : এক যুগেরও বেশি সময় ধরে প্রশ্ন উঠেছে, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বের সেরা। আর্জেন্টিনা ফরোয়ার্ড প্রায় তিন বছর আগে বিশ্বকাপ জিতে সেই প্রশ্নের জবাব দিয়ে রেখেছেন। কিন্তু রোনালদো মনে করেন না, ছয় বা সাত ম্যাচের একটি টুর্নামেন্ট দিয়ে কারও শ্রেষ্ঠত্ব সংজ্ঞায়িত করা যায়! পর্তুগালের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বোচ্চ অর্জন হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশন্স লিগ জয়ী তারকা বললেন, বিশ্বকাপ জিতলেই কেউ ইতিহাসের সেরা হবেন, এমনটা ভাবা ন্যয়সঙ্গত নয়।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী বর্তমানে আল নাসরে খেলছেন। দলকে ট্রফি এনে দিতে না পারলেও গোলমুখের সামনে তিনি বেশ প্রাণবন্ত। কদিন আগে ক্যারিয়ার গোলের সংখ্যা সাড়ে নয়শ ছাড়িয়ে নিয়েছেন। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল করে শীর্ষ গোলদাতা রোনালদো।

আরও পড়ুনঃ   রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

সম্প্রতি ৪০ বছর বয়সী উইঙ্গার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে এক বিশদ সাক্ষাৎকার দিয়েছেন, যা বৃহস্পতিবার প্রকাশিত হবে। তার আগে এই সাক্ষাৎকারের ট্রেলার প্রচার হয়েছে।

সেখানে রোনালদো বলেছেন, ‘আপনি যদি আমার কাছে জানতে চান, ক্রিস্টিয়ানো বিশ্বকাপ জেতা কি আপনার স্বপ্ন? না, এটা একটি স্বপ্ন নয়।’

বিশ্বকাপ দিয়ে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার নির্ধারণ করার পক্ষে নন তিনি, ‘এটা দিয়ে কী নির্ধারণ করা যায়? আমি ইতিহাসের সেরা কি না? ছয় বা সাত ম্যাচের একটি প্রতিযোগিতা দিয়ে এমন কিছু নির্ধারণ করা কি ন্যায়সঙ্গত মনে করেন?’

আরও পড়ুনঃ   শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

সেই পুরানো প্রশ্ন আবারো শুনতে হলো রোনালদোকে? মেসি নাকি তিনি সেরা? ছয়টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতা এবং রেকর্ড ১৪ গোল করা সিআরসেভেন এনিয়ে কোনও তর্কে যেতে চান না, তার সাফ কথা, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি তা মানি না, আমি বিনয়ী হতে চাই না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST