৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকা থেকে অর্ধকোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) সকাল ৮ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ওসমান গনি যশোর শহরের মোল্লাপাড়া বারান্দীপাড়া এলাকার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল যশোর–নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তার প্যান্টের পকেটের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩১৯.৪৮ গ্রাম।চাকরির খবর

আরও পড়ুনঃ   ফরিদপুরে প্রতিমা ভাঙচুর: গ্রেপ্তার সন্দেহভাজন ভারতীয় নাগরিক

এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, একটি হেডফোন ও নগদ দুই হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৫৫ লাখ ৪৭ হাজার ৩৪ টাকা।

আরও পড়ুনঃ   সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান গনি স্বীকার করেছেন যে, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

১

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

২

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৩

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৪

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৫

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৬

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৭

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৮

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৯

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১০

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১২

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৩

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৪

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৮

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST