৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী ৫ আসন বিএনপির মনোনয়ন পেলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের জন্য বিএনপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীর নাম ঘোষণা করেন।

গত কয়েক মাস ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ৩০০ আসনের জন্য অন্তত ৫টি জরিপ পরিচালনা করেন। এরপর সাংগঠনিক টিমের মতামত গ্রহণের মাধ্যমে সংকটপূর্ণ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অথবা স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধান করেন। সর্বশেষ, ২৬ ও ২৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখযোগ্য, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের বিএনপি প্রার্থীদের নির্বাচনী ইতিহাস অনুযায়ী, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রয়াত নেতা এ্যাডভোকেট নাদিম মোস্তফা দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। তিনি বিজয়ের লক্ষ্যে প্রার্থীতা জানান দিতে মাঠ চষে বেড়াচ্ছেন। সাথে থাকছে সমর্থকদের বিশাল মোটরসাইকেল বহর। তাকে নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ বেড়েছে অনেক বেশি।

আরও পড়ুনঃ   আজকেই আ. লীগ নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত চেয়েছিলাম : নুর

১৯৮৮ সালে পুঠিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। ২০০৮ ও ২০১৮ সালে রাজশাহী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। ২০০৮ সালের সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পরেও চক্রান্ত করে তাকে বঞ্চিত করা হয়। বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ১০০% এর উপরে ভোটার উপস্থিতি দেখিয়ে আওয়ামী প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়। তার বড় ভাই আলিম উদ্দিন মন্ডল পুঠিয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি। তার আরেক ভাই আব্দুস সাত্তার মন্ডল এই আসনে এমপি নির্বাচিত হন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে। বিভিন্ন সময়ে পুঠিয়া থানা ও রাজশাহী জেলা বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। বর্তমানে তিনি রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন থেকে তিনি মিছিল মিটিং সহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। বর্তমানে পুঠিয়া-দুর্গাপুরের প্রতিটি হাটবাজারে বিএনপি’র ৩১ দফার পক্ষে গণসংযোগ করছেন তিনি।

আরও পড়ুনঃ   সামনের নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে : তারেক রহমান

অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমাদের এলাকায় প্রতিটা কাজ পরিচালনা করছি, মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি। দলের পক্ষে বিভিন্ন সময়ে নির্বাচন করে অনেক ত্যাগ স্বীকার করেছি। সুখে দুঃখে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। মাঠে ময়দানে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি, ব্যাপক সাড়াও পাচ্ছি। দল মনোনয়ন দিয়েছে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে রাজশাহী-৫ আসন দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST