২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মুসলিমবিদ্বেষী বক্তব্য দেওয়ায় মোদিকে এক হাত নিলেন কংগ্রেস সভাপতি

অনলাইন ডেস্ক : সম্প্রতি নির্বাচনী প্রচারণায় ভারতের মুসলিমদের অনুপ্রবেশকারী আখ্যা দেওয়ার পাশাপাশি ‘তাদের সন্তান বেশি হয়’ দাবি করে বক্তব্য দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া, কংগ্রেস ক্ষমতায় এলে ভারতের জনগণের সম্পদ মুসলমানদের মাঝে বিলিয়ে দেবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। মোদির দেওয়া সেই মুসলিমবিদ্বেষী বক্তব্যের জোর প্রতিবাদ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

মোদির উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনি বলেছেন… আমরা সম্পদ চুরি করে যাদের আরও সন্তান আছে তাদের দেব। দরিদ্র মানুষের সবসময় সন্তান বেশি হয়। সন্তান কী কেবল মুসলমানদেরই আছে? আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার নিজেরও তো পাঁচটি সন্তান। তাহলে কী শুধু মুসলমানদের বাচ্চা বেশি হয়?’

আরও পড়ুনঃ   বিয়ের কার্ডে ১০ প্রতিশ্রুতি, দিতে হবে ১১ হাজার গাছের চারা!

মঙ্গলবার (৩০ এপ্রিল) ছত্তিশগড়ের জাঞ্জগীর-চাম্পা জেলার একটি নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

মোদির দিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘মোদি বলেছেন… আমরা জনগণের সম্পদ, মঙ্গলসূত্র কেড়ে নেব। আমরা ৫৫ বছর ধরে দেশ শাসন করেছি, আমরা কার মঙ্গলসূত্র কেড়ে নিয়েছি?’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন মঙ্গলসূত্র এবং মুসলমানদের কথা বলছেন। আসলে লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া-জোট সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে… তা বুঝতে পেরে মোদি হতাশ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দরিদ্র মানুষের সন্তান বেশি আছে কারণ তাদের সম্পদ নেই। কিন্তু কেন আপনি শুধু মুসলমানদের কথাই বলছেন? মুসলমানরা এই দেশেরই একটি অংশ।’

আরও পড়ুনঃ   গাজায় মসজিদ-স্কুলে হামলা ইসরায়েলি বাহিনীর, নিহত ২৪

এরপর নিজের পরিবারের বিষয়ে কংগ্রেস সভাপতি বলেন, ‘বাড়িতে একটি অনুষ্ঠানে আগুন লেগে আমার মা, কাকা, বোন সবাই মারা যায়। সেই সময় আমার বাবা আমাকে বলেছিলেন, তিনি আমার সন্তানদের দেখতে চান।’

প্রসঙ্গত, ভারতের লোকসভা নির্বাচনে ইতোমধ্যে দুই দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে। বাকি আরও পাঁচ দফা ভোট। এ নির্বাচন নিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রচারণায় নেমে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST