৩ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

এবার নাকভির বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে ভারত

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার নারী বিশ্বকাপ জিতেছে ভারত। গতকাল রোববার হারমনপ্রীত কৌরদের ফাইনালের পর আবার এশিয়া কাপের প্রসঙ্গ তুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ শইকীয়া। এশিয়া কাপের ট্রফি দেশে আনতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির বিপক্ষে প্রয়োজনে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

গত সেপ্টেম্বরে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছেন ভারত। ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল। ম্যাচ শেষে এক ঘণ্টার বেশি সময় অপেক্ষা করা হলেও তাদের হাতে ট্রফি দেওয়া হয়নি। কারণ নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মৃত বৃদ্ধার পরিচয় সনাক্ত করলেন পিবিআই

নাকভি কিছুতেই অন্য কারও হাত দিয়ে ট্রফি দেওয়াতে চাননি। ভারতও নিজের অবস্থানে অনড় ছিল। ফলে প্রায় এক মাস কেটে গেলেও ভারত ট্রফি পায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তার পর থেকে ট্রফি হস্তান্তর নিয়ে একের পর এক শর্ত দিয়েছেন। তার এই আচরণে ক্ষুব্ধ বিসিসিআই।

নারী বিশ্বকাপ ফাইনালের পর শাইকীয়া বলেছেন, ‘বিশ্বকাপ জেতার পর আমাদের নারীদের দল সঙ্গে সঙ্গে ট্রফি পেয়ে গেল। আমাদের পুরুষদের দলও দুবাইয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত সেই ট্রফি বিসিসিআইয়ের দফতরে এসে পৌঁছায়নি। ১০ দিন আগেও আমরা ট্রফি হস্তান্তরের অনুরোধ করে এসিসি চেয়ারপার্সনকে চিঠি দিয়েছি। যত দ্রুত সম্ভব ট্রফি পাঠানোর অনুরোধ করা হয়েছে। অথচ আজ পর্যন্ত ট্রফি আসেনি।’

আরও পড়ুনঃ   রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, টি-বাঁধে চলাচল বন্ধ

বিসিসিআই সচিব আরো বলেছেন, ‘৩ নভেম্বরের মধ্যে আমরা ট্রফি না পেলে অন্য কিছু ভাবতে হবে। দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈঠক রয়েছে। আমরা সেই বৈঠকে বিশ্ব ক্রিকেট সংস্থার কাছে অভিযোগ জানাব। আমি নিশ্চিত আইসিসি ন্যায় বিচার করবে এবং যত দ্রুত সম্ভব ট্রফিটি আমাদের পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST