২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে বিদ্যুৎবিহীন ৬০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক : ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ।

এছাড়া রুশ হামলায় ঝাপোরিজ্জিয়ায় ২ জন আহত এবং প্রদেশটির সংলগ্ন বন্দরশহর ওডেসায় ২ জন নিহতও হয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেল টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঝাপোরিজ্জিয়ার আঞ্চলিক গভর্নর ইভান ফেদেরভ।

টেলিগ্রাম পোস্টে ফেদেরভ বলেন, “শনিবার রুশ বাহিনীর রাতভর হামলায় ঝাপোরিজ্জিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। এই মুহূর্তে প্রদেশের প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। এছাড়া প্রদেশের অন্তত ২ জন আহত এবং ঝাপোরিজ্জিয়ার সংলগ্ন ওডেসায় ২ জন নিহত হয়েছেন রুশ হামলায়। আমাদের বিদ্যুৎ প্রকৌশলী এবং ক্রুরা কাজ করছেন। আমরা চেষ্টা করছি যত শিগগির সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার।”

আরও পড়ুনঃ   ভারতে ২য় দফার ভোটগ্রহণ চলছে, রাহুলের পরীক্ষা আজ

প্রসঙ্গত, কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

সেনা অভিযান শুরুর ৮ মাসের মাথায় ইউক্রেনের মূল ভূখণ্ডের চার প্রদেশ দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন দখল করে রুশ বাহিনী। এই চার অঞ্চলকে নিজেদের মানচিত্রেও অন্তর্ভুক্ত করেছে রাশিয়া।

আরও পড়ুনঃ   জান্তাপ্রধানের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় আবেদনকে স্বাগত বাংলাদেশের

এদিকে রাশিয়ার কাছ থেকে এসব অঞ্চল ফিরিয়ে নেওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ফলে এই চার অঞ্চলে নিয়মিত রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর সংঘাত চলছে।

তবে অন্য তিন প্রদেশের তুলনায় ঝাপোরিজ্জিয়ায় সংঘাত হচ্ছে অনেক বেশি। প্রায় প্রতিদিন ঝাপোরিজ্জিয়ার বিভিন্ন এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ছে রুশ বাহিনী। রোববারের টেলিগ্রাম পোস্টে ফেদেরভ জানিয়েছেন, শনিবার ঝাপোরিজ্জিয়ার ১৮টি স্থানে হামলা চালিয়েছে রুশ সেনারা।

সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST