২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুনের মামলায় বড় ভাই-ভাতিজা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কলহের জেরে পর্বত রায় (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে তাঁর বড় ভাই সুকুমার রায় (৫০) ও ভাতিজা রবীন চন্দ্র রায় (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পর রোববার ভোরে রাজশাহী নগরীর হারুপুর বাগানপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৫ এর কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার দুজনই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আইহাই রাহী গ্রামের বাসিন্দা। নিহত পর্বত রায় ছিলেন সুকুমার রায়ের ছোট ভাই।

র‌্যাব ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর পারিবারিক বিষয় নিয়ে পর্বত রায়ের সঙ্গে তাঁর মায়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই সুকুমার রায় তর্কে যুক্ত হলে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি বাধে। পরে গ্রামের এক চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পর্বত রায় সুকুমারকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন। এ সময় সুকুমারের ছেলে রবীন বাড়ি থেকে আরেকটি লাঠি এনে চাচা পর্বত রায়ের মাথায় সজোরে আঘাত করেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২, মাদকদ্রব্য উদ্ধার

গুরুতর আহত অবস্থায় পর্বত রায়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন ১২ অক্টোবর সকালে তিনি মারা যান। পরে নিহতের স্ত্রী বাদী হয়ে রবীনকে প্রধান আসামি ও সুকুমারকে দ্বিতীয় আসামি করে গোদাগাড়ী থানায় হত্যা মামলা করেন।

আরও পড়ুনঃ   রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমান ফেনসিডিল জব্দ

ঘটনার পর থেকে আসামি বাবা-ছেলে পলাতক ছিলেন। র‌্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের অবস্থান শনাক্ত করে। র‌্যাব-৫ এর একটি দল রোববার ভোরে কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার দায় স্বীকার করেছেন। তাঁদের গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৫ এর উপপরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, “ঘটনার পর থেকেই আসামিরা গা-ঢাকা দিয়েছিল। দীর্ঘ নজরদারি ও গোয়েন্দা তৎপরতার পর ভোরে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১০

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১১

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৩

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৪

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৫

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৬

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৭

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৮

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৯

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST