১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরায়েলে পাঠানো তিনটি মরদেহ জিম্মির নয়

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের মাধ্যমে গাজা থেকে গতকাল ইসরায়েলের হাতে তিনটি মরদেহ হস্তান্তর করেছিল ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। বলা হয়েছিল, তারা আরও তিন জিম্মির মরদেহ ফেরত দিয়েছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী আজ শনিবার (১ নভেম্বর) জানিয়েছে, এগুলো কোনো জিম্মির মরদেহ নয়।

বার্তাসংস্থা এএফপিকে সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গাজায় এখনো ১১ জিম্মির মরদেহ রয়েছে। গতকাল যে তিনটি দেহ পাঠানো হয়েছে— ফরেনসিক রিপোর্টে সেগুলোর সঙ্গে এই ১১ মরদেহের কোনো মিল পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   ইরানে বাস দুর্ঘটনায় ৩৫ পাকিস্তানি নিহত

গত ১৩ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। এই সময়ের মধ্যে হামাস ১৭টি মরদেহ ফেরত দিয়েছে। যারমধ্যে ১৫ জন ইসরায়েলি। আর বাকি দুজনের একজন নেপালি, আরেকজন থাইল্যান্ডের নাগরিক। তারা কাজ করতে ইসরায়েলে গিয়েছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এরপর ওইদিন গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল। দুই বছরের বেশি সময় বর্বরতা চালিয়ে গাজায় প্রায় ৭০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২ লাখ মানুষ।

আরও পড়ুনঃ   পাকিস্তানের আকাশে বিরল মেঘ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ১৩ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও এখন পর্যন্ত দুইবার এটি ভঙ্গ করেছে দখলদাররা। তারা যুদ্ধবিরতির মধ্যে গাজায় ব্যাপাক হামলা চালিয়ে নতুন করে আরও ১৬০ জনকে হত্যা করেছে।

সূত্র: এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১০

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১১

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৩

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৪

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৫

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৬

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৮

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৯

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST