১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করে গণহত্যা ফের শুরু করতে অজুহাত খুঁজছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এমনটাই অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস সাখনার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, সারা বিশ্বের সামনেই এই অন্যায় চলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই ইসরায়েলের ওপর কঠোরভাবে চাপ বাড়ানো।

শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

যৌথ সংবাদ সম্মেলনে ফিদান আরও বলেন, “টেকসই শান্তির আশাকে বাঁচিয়ে রাখতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েলের অবশ্যই যুদ্ধবিরতি মেনে চলা উচিত।”

অন্যদিকে এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাখনা বলেন, “গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ”। তিনি জোর দিয়ে বলেন, “ইসরায়েলের ওপর এখন শক্ত চাপ প্রয়োগ করা জরুরি।”

আরও পড়ুনঃ   টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে মোদি, মনোনয়ন জমা আজ

গাজায় চলমান যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় প্রক্রিয়া প্রসঙ্গে সাখনা জানান, এস্তোনিয়া সবসময় দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করে আসছে। তিনি বলেন, তালিন জাতিসংঘের ফিলিস্তিন-সংক্রান্ত প্রস্তাবগুলোর পক্ষে অবস্থান নিয়েছে এবং নিউইয়র্ক ঘোষণার পক্ষভুক্ত দেশ।

সাখনা জানান, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) ও অন্যান্য সংগঠনের মাধ্যমে গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে এস্তোনিয়া। তার মতে, টেকসই শান্তি প্রক্রিয়া বজায় রাখতে তুরস্কের পাশাপাশি অন্য দেশগুলোরও ইসরায়েলের ওপর চাপ বজায় রাখা প্রয়োজন।

ফিদান বলেন, শারম আল-শেখ ঘোষণায় স্বাক্ষর করে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে। যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে আঙ্কারা এখন সংশ্লিষ্ট সব দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করছে।

তিনি বলেন, “শারম আল-শেখে স্বাক্ষর করা ছিল সর্বোচ্চ রাজনৈতিক ঐকমত্যের প্রতীক। প্রেসিডেন্ট এরদোয়ান, প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যান্য গ্যারান্টর রাষ্ট্রের স্বাক্ষর সেই ঘোষণাকে ঐতিহাসিক বিষয় হিসেবে চিহ্নিত করেছে।”

আরও পড়ুনঃ   শুধু মে মাসেই নৌকাডুবে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু: জাতিসংঘ

ফিদান জানান, গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা অব্যাহত রাখতে কাজ চলছে, তবে ইসরায়েল এখনো পর্যাপ্ত মানবিক সহায়তা ঢুকতে দিচ্ছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত, এই বিষয়ে ইসরায়েলকে স্পষ্ট বার্তা দেওয়া।

তুরস্কের মানবিক সহায়তার কথাও তুলে ধরে তিনি বলেন, “আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, এএফএডি ও তুর্কি রেড ক্রিসেন্টের কর্মকর্তারা রাফাহ সীমান্তে কাজ করছেন। ৯০০ টন সহায়তাসামগ্রী বহনকারী আমাদের জাহাজ ১৭ অক্টোবর মিসরের আল-আরিশ বন্দরে পৌঁছেছে। শিগগিরই পরবর্তী সহায়তা মিশনের প্রস্তুতিও শেষ হবে।”

তিনি আরও জানান, ফিলিস্তিনি আহতদের চিকিৎসার জন্য তুরস্কে আনার সব ব্যবস্থা করা হয়েছে। গাজার পুনর্গঠনে আমরা সর্বশক্তি নিয়োজিত রাখব। ধৈর্য আর ঐক্যের মাধ্যমে গাজা আবারও ঘুরে দাঁড়াবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST