৩০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে জমি দখলের জন্য বেড়া ভাংচুর ও ফসল নষ্টসহ পুকুরের মাছ লুটের অভিযোগ

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে জমি দখলের জন্য বেড়া ভাংচুর ও ফসল নষ্ট ও পুকুরের মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মুন্ডমালা পৌর এলাকার পাঁচন্দর উত্তর পাড়া মহল্লার পুকুরে ও জমির মাঠে। এনিয়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এঘটনায় ২৫ অক্টোবর বিকালে পৈত্রিক সুত্রে পাওয়া জমি ও পুকুর মালিক পাঁচন্দর উত্তর পাড়া মহল্লার মৃত সমির উদ্দিনের পুত্র আইনুদ্দীন বাদি হয়ে একই মহল্লার শামসুদ্দিনের ৩ পুত্র ইনসান আলী (৩৫) সেজাউল ইসলাম (৩০) রেজাউল ইসলাম (৩২) ও মুন্ডমালা মহল্লার মৃত তাছির উদ্দিনের পুত্র রোকনুজ্জামন রোকনের বিরুদ্ধে মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্র একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর মৌজার জে-এল নং ৭০, খতিয়ান নাম্বার ১৯০,৭৭। দাগ নম্বার ১৪৮,৩১৫ রকম ধানী ও পুকুর এর পরিমান ১ একর ৬ শতাংশ জমি ক্রয় ও পৈত্রিক সম্পত্তি ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হয়ে খাজনা খারিজ করে দীর্ঘদিন ধরে দখলে রেখে চাষাবাদ করে আসছেন বাদি আইনুদ্দীন। উক্ত সম্পত্তি জবর দখলের জন্য বেশ কিছুদিন ধরে বিবাদী ইনসান আলী ও তার ভাইসহ রোকন দখলের চেষ্টার পায়তারা করে আসছিলেন। গত ১৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে বিবাদীরা তাদের দলবল নিয়ে আইনুদ্দীনের চাষকৃত পুকুরের প্রায় ৫০ হাজার টাকার মাছ লুট করে নেয় এবং ২৫ অক্টোবর দুপুরেজমির বেড়্যা ভেঙ্গে রোপককৃত প্রায় ১০ হাজার টাকা মুল্যের মাশকালাইয়ের ফসল নষ্ট করে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পুলিশের অভিযানে চোরাই অটোরিকশাসহ গ্রেপ্তার ১

এবিষয়ে যোগাযোগ চেষ্টা করে অভিযুক্ত ইনসান আলীর কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে, মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর কমলেস দাস বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এসআই সোনাতনকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি। যোগাযোগ করা হলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা মুন্ডমালা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সোনাতন বলেন, অভিযোগের প্রেক্ষিতে দুই পক্ষকে কাগজপত্র নিয়ে তদন্ত কেন্দ্রে ডাকা হয়েছিলো কিন্তু কোন পক্ষেই আসেননি। বিষয়টির নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী

সাংবাদিকতা পেশায় ঐক্যের গুরুত্ব, তাৎপর্য, সংকট ও করণীয়

রেলপথের ছন্দে উন্নয়ন: প্রগতির ট্র্যাকে বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর

১০

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

১১

কারুশ্রী জুয়েলার্স’ পরিদর্শনে রাসিক প্রশাসক

১২

সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের রপ্তানি আয় বৃদ্ধি সম্ভব : বাণিজ্যমন্ত্রী

১৩

রাজশাহীতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের ব্যাপক প্রস্তুতি

১৪

পবিত্র আশুরা উদযাপনে আরএমপি’র নিষেধাজ্ঞা

১৫

রাজশাহী নগরজুড়ে বিএনপির অবস্থান কর্মসূচি

১৬

দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

১৭

রাসিকে ৬৬ হাজার ৩শ ৯৫ জন শিশু পাবে ভিটামিন এ ক্যাপসুল

১৮

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ : রিজভী

১৯

ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২০

Design & Developed by: BD IT HOST