৩০ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

৮ ঘণ্টা কাজের দাবি প্রসঙ্গে যা বললেন কোয়েল

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি কর্মক্ষেত্রে ৮ ঘণ্টার শিফটের দাবি তুলে বিতর্কের কেন্দ্রে আসেন। এই দাবির জেরে দুটি বড় বাজেটের ছবি হাতছাড়া হওয়ার পরও তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানান। তবে এবার এই বিতর্কে সম্পূর্ণ ভিন্ন এবং সমর্থনমূলক সুর শোনা গেল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের কণ্ঠে। মাতৃত্বের অভিজ্ঞতা থেকে তিনি দীপিকার এই দাবিকে ‘ন্যায্য’ বলেই মনে করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টলি কুইন কোয়েল মল্লিক এই প্রসঙ্গে কথা বলেছেন। কোয়েল বর্তমানে এক ছেলে ও এক মেয়ের মা। দুই সন্তানকে সামলেও চলতি বছর তার একাধিক ছবি মুক্তি পেয়েছে। সন্তানের প্রতি দায়িত্ব এবং একজন কর্মনিষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি দীপিকার দাবিকে কীভাবে দেখছেন, তা নিয়েই মুখ খোলেন কোয়েল।

আরও পড়ুনঃ   ‘ইনসাফ’-এ বড় চমক চঞ্চল, হতবাক দর্শকেরা!

কোয়েল বলেন, ‘আমার মনে হয় দীপিকার সন্তান যখন হয়, নতুন মা হিসেবে ৮ ঘণ্টা তিনি কাজ করতে চেয়েছিলেন। এটা ন্যায্য দাবি। এখানে অন্যায় চাওয়া কিছু নেই।’

তবে এর সঙ্গে তিনি প্রযোজনা সংস্থার দিকটিও তুলে ধরেছেন। কোয়েলের মতে, যখন বড় বাজেটের প্রোডাকশন হয় এবং বড় সেট তৈরি করা হয়, তখন প্রতি ঘণ্টার একটা খরচ থাকে। এই ক্ষেত্রে বিষয়টা পারস্পরিক বোঝাপড়ার ওপর নির্ভর করে।

আরও পড়ুনঃ   নিজের অতীত নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃপ্তির

কোয়েলের দাবি, ‘এক এক সময় কী হয়, যখন অনেক বড় প্রোডাকশন হয়, একটা বড় সেট তৈরি করা হলো। সেই সেটের একটা প্রতিদিনের খরচ রয়েছে, প্রতিটা ঘণ্টার খরচ রয়েছে। সে রকম যদি হয়, সেখানে নিজেদের মধ্যেই একটা বোঝাপড়া হয়ে যায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST