২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতার প্রতিশ্রুতি অন্তর্ভুক্তির আহ্বান নোয়াব সভাপতির

অনলাইন ডেস্ক : সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি এ কে আজাদ বলেছেন, দেশের গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে গণমাধ্যম কমিশন গঠন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করা উচিত।

বুধবার ‘বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার: সুপারিশ, বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কে আজাদ এসব কথা বলেন। বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ।

আরও পড়ুনঃ   টেস্টে প্রথম ওভারে ছয় হাঁকিয়ে বিরল রেকর্ড ক্রাউলির

নোয়াব সভাপতি বলেন, নির্বাচনী ইশতেহারে থাকা উচিত এমন একটি ধারা, যাতে সরকার গণমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করবে, সত্য প্রতিবেদন স্বীকার ও সংশোধন করবে, আর ভুল তথ্যও জানাবে। তিনি সতর্ক করেন, ক্ষমতায় বসার পরে দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা ঠিক করা সর্বোচ্চ অগ্রাধিকার হলেও সংবাদপত্রের স্বাধীনতাকে কম অগ্রাধিকার না দেওয়ার গুরুত্ব অপরিসীম।

এ কে আজাদ বলেন, “দেশের ভালো শিক্ষার্থী এখন আর সাংবাদিকতায় আসতে চায় না। সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা দুর্বল। অসুস্থ হলে ভালো চিকিৎসা পাওয়া যায় না, পরিবারে খরচও জটিল। সংবাদপত্রের খরচ ও বিক্রয় মূল্যের পার্থক্য, হকার কমিশন এবং সরকারি বিজ্ঞাপনের বিল না পেয়ে পত্রিকাগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়ে।”

আরও পড়ুনঃ   ৩ কোটি ৪০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার

তিনি আরও বলেন, অনুসন্ধানী প্রতিবেদনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নেই। জেলা পর্যায়ের সাংবাদিকদের ওপর হামলা, হুমকি এবং জেল-হুলিয়া এখনও চলমান।

শেষে এ কে আজাদ বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা টিকিয়ে রাখলে শুধু সাংবাদিকরাই নয়, ভবিষ্যতের সরকারও এর সুফল পাবে। রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থে গণমাধ্যমকে সহযোগিতা করে, তবেই গণতন্ত্র শক্তিশালী হবে।”-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST