১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আসছে বাহুবলী, !“ক্রাউন অব ব্লাড” : রাজামৌলি

অনলাইন ডেস্ক : ২০১৫ সালে সিনেমার পর্দায় হইচই ফেলে দিয়েছিল দক্ষিণী পরিচালক রাজামৌলির ‘বাহুবলী’। প্রথম পর্বে ‘বাহুবলী’কে কাটাপ্পা কেন মারল, তা জানতেই দুবছর ধরে গোটা বিশ্বজুড়ে নানা প্রশ্ন। শেষমেশ, এই ছবির দ্বিতীয়পর্বে প্রশ্নের উত্তর দিলেন পরিচালক মৌলি। বক্স অফিস কাঁপিয়ে ভারতীয় চলচ্চিত্রের সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে প্রভাস ও তামান্না ভাটিয়া অভিনীত এই ছবি।

আর এবার খবর নতুন রূপে ফের ‘বাহুবলী’কে নিয়ে আসছেন পরিচালক মৌলি। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে সেই খবরই শেয়ার করলেন পরিচালক।

আরও পড়ুনঃ   সালমানকে নিয়ে যা বললেন দিয়া মির্জা

পরিচালক এস এস রাজামৌলি তার এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও শেয়ার করে লিখলেন, ‘জনগণ যখন মাহেশমতি বলে চিৎকার শুরু করে, তখন মহাবিশ্বও আটকাতে পারবে না বাহুবলীর প্রত্যাবর্তন। আসছে বাহুবলী, ক্রাউন অব ব্লাড।’

রাজামৌলি এই টুইটেই জানিয়ে দিলেন, এই নতুন ‘বাহুবলী’ অ্যানিমেশন ছবি। যা কিনা ওটিটিতে সিরিজ হিসেবে দেখানো হবে। শিগগিরই এই ছবির ট্রেলার সামনে আনবেন পরিচালক।

আরও পড়ুনঃ   কঠিন রোগে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড গড়েছে ‘বাহুবলী দ্য-কনক্ল্যুশন’। কখনও সর্বাধিক স্ক্রিনের সংখ্যা তো কখনও ছবির বক্স অফিস কালেকশন সবেতেই ভারতীয় ছবিকে এক নতুন পথ দেখিয়েছে এই ছবি। প্রথম ভারতীয় ছবি হিসেবে এই ছবি ব্যবসা করেছে ১০০০ কোটি টাকা। সেই বাহুবলীকে নতুন করে ফিরিয়ে আনছেন পরিচালক মৌলি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST