২৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাগআঁচড়ায় জেলা পরিষদের সরকারি জমি দখল করে চলছে মার্কেট নির্মাণ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী মহিলা কলেজ সংলগ্ন নাভারন-সাতক্ষীরা সড়কের পাশে জেলা পরিষদের মালিকানাধীন একটি খাস জমি দখল করে পাঁচতলা ফাউন্ডেশনের মার্কেট নির্মান করছে স্থানীয় ভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম।

জানা গেছে, বাগুড়ী মৌজার মেইন রোডের পাশে জেলা পরিষদের নিজস্ব ৪০ শতক জমি রয়েছে। যার খতিয়ান নং ১, দাগ নং ৩২ এবং এসএ নং ৩। এই জমি গুলো দীর্ঘদিন ধরে অল্প অল্প করে দখল হয়ে যাচ্ছে। দেশের পট পরিবর্তনের আগে আওয়ামীলীগ সরকারের আমলে পরিষদের কর্মকর্তাদের ম্যানেজ করে এই জমির প্রায় ৩৬ দশমিক ৫ শতাংশ দখল করে নেই আশপাশের ৫ জন জমির মালিক। নতুন করে বাকী সাড়ে তিন শতক জমি দখল করে রাতদিন রাজমিস্ত্রী খাটিয়ে বিল্ডিং তুলছেন স্থানীয় ভাটা ব্যবসায়ী শহিদুল ইসলাম।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

মঙ্গলবার সরেজমিনে গেলে দেখা যায়, জেলা পরিষদের ওই জমি দখল মার্কেট নির্মানের জন্য ৩৬টি পিলার উঠিয়ে ইট গাথার কাজ চলছে পুরোদমে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্যবসায়ী শহিদুল এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলছে না। জেলা পরিষদের কর্মকর্তাদেরকে হয়তো তিনি ম্যানেজ করেছেন। কারণ এর আগে যারা দখল করেছে সবাই জেলা পরিষদের কর্মকর্তাদের ম্যানেজ করেই করেছেন।

আজিজুল ইসলাম নামে স্থানীয় এক মানবাধিকার কর্মী জানান, এই জায়গাটা জেলা পরিষদের খাস সম্পত্তি। আমরা নিজের চোখে দেখেছি জমিটা কিভাবে আস্তে আস্তে দখল হয়েছে। নতুন করে আবার ও দেখছি বাকি জমিটুকুও দখল হচ্ছে। তবে প্রশাসনের কোনো ব্যবস্থা নিতে আজও দেখিনি।

আরও পড়ুনঃ   বেলপুকুরে ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

অভিযুক্ত শহিদুল ইসলাম জানান, তিনি কোন জমি দখল করেননি। তাহলে বিল্ডিং নির্মাণের কোন নিয়ম না মেনে অতিরিক্ত লোকবল লাগিয়ে রাতদিন মিলে এতো দ্রত কেনো কাজ চালাচ্ছেন এমন প্রশ্নে তিনি বলেন, আপনি এসে কাগজপত্র দেখে যান।

জেলা পরিষদের ৪০ শতাংশ জমি দখলের বিষয়টি স্বীকার করে পরিষদের সার্ভেয়ার এমএ মঞ্জু বলেন, আমি বিষয়টি শুনে জমিতে গিয়ে অভিযুক্ত শহিদুল ইসলামকে নির্মাণকাজ বন্ধ রাখতে বলে এসেছিলাম। তবে তিনি বন্ধ করেননি বরং আরো বেশী মিস্ত্রি লাগিয়ে দ্রত কাজ করাচ্ছেন। আমি উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। সরকারি এ জমি উদ্ধারে দখলদারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST