২৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার বিচারের দাবিতে বাগমারায় জামায়াতের বিক্ষোভ মিছিল

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আওয়ামী লীগের লগি-বৈঠার মাধ্যমে ২০০৬ সালের ২৮ অক্টোবর নৃশংস ভাবে খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জে জামায়াতে ইসলামী বাগমারা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগ দিতে দুপুর থেকেই জামায়াতের হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ জনতা উপজেলা শিশু শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জমায়েত হতে থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ভবানীগঞ্জ জিরো পয়েন্ট হয়ে প্রধান রাস্তা প্রদক্ষিণ করে গোডাউন মোড়ে গিয়ে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

আরও পড়ুনঃ   উপজেলা নির্বাচন : আ.লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে : কাদের

উপজেলা জামায়াতের সেক্রেটারী সহারী অধ্যাপক অহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে বক্তব্য দেন, রাজশাহী পশ্বিম জেলা শাখার নায়েবে আমীর আব্দুল আহাদ কবিরাজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াত নায়েবে আমীর ও আসন্ন নির্বাচনে এমপি প্রার্থী ডাক্তার আব্দুল বারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইব্রাহীম হোসেন, শহীদুজ্জামান মীর, ভবানীগঞ্জ পৌর শাখা জামায়াতের সভাপতি আশিকুর রহমান আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা শিবিরের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।উক্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

সমাবেশে বক্তারা বলেন, খুনি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা সেদিন ঢাকা সহ সারাদেশে মেতেছিল খুনের নেশায়। সেদিন শুধু জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়নি, গণতন্ত্রকেও হত্যা করা হয়েছিল। সেদিন দেশ ও জাতিকে ধ্বংস করে দেয়ার চক্রান্ত করা হয়েছিল। খুনিদের বিচার না হওয়া পর্যন্ত দেশে ন্যায়বিচার, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠাত হতে পারে না। নৃশংসভাবে খুনের পর তারা লাশের পাশেই নাচগানে মেতে উঠেছিল। অবিলম্বে আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পুনরায় সচল করে খুনিদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

অপহরণ মামলার কিশোরী ভিকটিম তাসনিমকে লক্ষীপুর এলাকা থেকে উদ্ধার

নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১০

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতেই এ সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

১২

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

১৩

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

১৪

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

১৫

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

১৬

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

১৭

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

১৮

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

১৯

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

২০

Design & Developed by: BD IT HOST