২৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

অ্যামাজনে চাকরি হারাচ্ছে আরও ৩০ হাজার কর্মী

অনলাইন ডেস্ক : আরও ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। খরচ কমানোর পাশাপাশি অতিরিক্ত নিয়োগের ভার সামলাতে এই পথেই হাঁটতে চলেছে সংস্থাটি।

আর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০২২ সালের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় চাকরি সংকোচন। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, করপোরেট খরচ কমাতে এবং মহামারির সময় অতিরিক্ত নিয়োগের প্রভাব সামাল দিতে আবারও বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। মঙ্গলবার থেকেই প্রায় ৩০ হাজার করপোরেট কর্মীকে ছাঁটাই শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুনঃ   ভারত থেকে বিপুল পরিমাণ জ্বালানি কিনছে বাংলাদেশ, খরচ ১১৩৭ কোটি

বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র ব্লুমবার্গকে এ তথ্য নিশ্চিত করেছে।

অ্যামাজনের মোট কর্মীর সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার। সেই তুলনায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করাটা ছোট অংশ বলে মনে হলেও এটি করপোরেট পর্যায়ের মোট কর্মীর (৩ লাখ ৫০ হাজার) প্রায় ১০ শতাংশ।

২০২২ সালের শেষের দিকে প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় কর্মীসংকোচন। অবশ্য অ্যামাজনের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

আরও পড়ুনঃ   ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়ার কামস্কাটকা

রয়টার্স বলছে, গত দুই বছরে অ্যামাজন বিভিন্ন বিভাগে ছোট পরিসরে একাধিক দফায় কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে ডিভাইস, কমিউনিকেশন ও পডকাস্ট বিভাগও রয়েছে। নতুন দফার এই ছাঁটাইয়ের আওতায় পড়তে পারে মানবসম্পদ, অপারেশনস, ডিভাইস ও সার্ভিস এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বিভাগ।

সূত্র জানায়, সোমবার থেকেই সংশ্লিষ্ট বিভাগের ম্যানেজারদের কর্মী ছাঁটাই সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে মঙ্গলবার সকালে ইমেইলের মাধ্যমে ছাঁটাইয়ের নোটিশ পাঠানোর পর তারা সঠিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST