২৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বক্স অফিসে ‘থামা’র আয় কত?

অনলাইন ডেস্ক : ভারতের দিওয়ালি উৎসবকে সামনে রেখে মুক্তি পেয়েছিল ম্যাডক ফিল্মসের আলোচিত ভৌতিক ব্রহ্মাণ্ডের নতুন সংযোজন ‘থামা’। ভূত-মানুষের সহাবস্থানের লড়াইয়ের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিটি নিয়ে মুক্তির আগে থেকেই ছিল ব্যাপক উন্মাদনা।

প্রথম দিনে বক্স অফিসে দুরন্ত সূচনা করে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত এই হরর-কমেডিটি। এতটাই সফল হয়েছিল যে, ওপেনিং কালেকশনেই পেছনে ফেলেছে বক্স অফিসে ঝড় তোলা ‘সাইয়ারা’র রেকর্ড!

দ্বিতীয় দিন গড়াতে না গড়াতেই সিনেমাটির আয়ে দেখা দিয়েছে বড়সড় পতন। সিনে বিশেষজ্ঞদের মতে, এটি শতকোটি আয়ের স্বপ্নকে আরও কঠিন করে তুলেছে। ২১ অক্টোবর মুক্তির দিন ‘থামা’ ঘরে তুলেছিল ২৪ কোটি রুপি। এমন দুর্দান্ত সূচনা দেখে আয়ুষ্মান খুরানা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে মন্দির-মন্দিরে পূজাও দিয়েছিলেন।

আরও পড়ুনঃ   প্রযোজককে অপহরণ করে ২৩ লাখ টাকা নিয়েছেন নায়িকা পূজা!

কিন্তু সেই ধারা ধরে রাখতে পারেনি ছবিটি। দ্বিতীয় দিনে এসে ব্যবসা কমে যায় ২২.৫০ শতাংশ। বুধবার, অর্থাৎ দ্বিতীয় দিনে সিনেমাটির আয় দাঁড়ায় ১৮.৬ কোটি রুপি। এরপর তৃতীয় দিনে তা আরও কমে আসে ১৩ কোটিতে।

আর চতুর্থ দিন, অর্থাৎ শুক্রবার ‘থামা’র বক্স অফিসের অঙ্ক আরও নিম্নগামী হয়। এই দিন ম্যাডক ফিল্মসের বহু প্রতীক্ষিত এই সিনেমাটি মোটে ৯.৫৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। সব মিলিয়ে, মুক্তির মাত্র চার দিনে জাতীয় স্তরে ‘থামা’র মোট আয় দাঁড়িয়েছে ৬৫.১৫ কোটি রুপি।

আরও পড়ুনঃ   যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মধুমিতা

অন্যদিকে বিশ্বব্যাপী এই সিনেমাটি ৯৩ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে। অগ্রীম বুকিংয়ের ঝাঁজ এবং ওপেনিং ইনিংসে ছক্কা হাঁকানো দেখে সিনেমহলের অনেকেই মনে করেছিলেন, প্রথম সপ্তাহেই ‘থামা’ ১০০ কোটির গণ্ডি পেরোবে। কিন্তু আপাতত সেই স্কোর আয়ুষ্মান-রশ্মিকার ছবির কাছে অধরাই রয়ে গেল। এখন শনিবারের বক্স অফিস রিপোর্টের দিকেই চোখ রাখছেন সিনে বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST