২৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান!

অনলাইন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবার দক্ষিণী বিনোদন জগতে নাম লেখাতে চলেছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নাকি একই ফ্রেমে দেখা যাবে এই অভিনেত্রীকে। কোন ছবিতে ঘটতে চলেছে এই অভিষেক?

প্রতিবেদনে আরও বলা হয়, তামিল ছবি ‘জেলার ২’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা বালান। এই ছবিতে তিনি বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর বড় মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটিতে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে খল চরিত্রে।

নেলসন দিলীপকুমারের পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছেন সুপারস্টার রজনীকান্ত। তবে রজনীকান্তের বিপরীতে বিদ্যাকে দেখা যাবে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। বর্তমানে চেন্নাইয়ে পুরোদমে চলছে ছবির শুটিং। এরপর ছবির পরবর্তী অংশের শুটিং হবে মনোরম গোয়াতেও। ২০২৫ সালের জানুয়ারি মাসে শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।

আরও পড়ুনঃ   তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান

কেরালার মেয়ে হলেও বিদ্যা বালান মূলত পরিচিত বলিউড অভিনেত্রী হিসেবে। টলিউডের একাধিক ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা।

এর আগে ২০১৯ সালে তিনি ‘নেরকোণ্ডা পারবাই’ ছবিতে একটি ক্ষণিকের (ক্যামিও) চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু দক্ষিণ ভারতের মেয়ে হয়েও সেভাবে কখনই তিনি কোনো পূর্ণাঙ্গ দক্ষিণী ছবিতে কাজ করেননি। ফলে, ‘জেলর ২’ ছবির হাত ধরেই তার দক্ষিণী বিনোদন জগতে যথার্থ অভিষেক ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ   কাজ পাচ্ছেন না স্বরা, দুষলেন পরিচালক-প্রযোজককে

সম্প্রতি দীপাবলি উপলক্ষে ছবির টিমের পক্ষ থেকে শুটিং ফ্লোরের একটি নেপথ্য দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। সেই ঝলকেই অ্যাকশন দৃশ্যের পাশাপাশি শুটিং ফ্লোরের কিছু ছবিও উঠে আসে। সব ঠিক থাকলে ২০২৬ সালের ১২ জুন ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST